এক্সপ্লোর

Kolkata Metro: হাওড়া ময়দান-এসপ্লানেড রুটের সময়সূচিতে বদল, সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞপ্তি মেট্রো রেলের

Kolkata Metro Time Change: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের প্রথম গাড়ি ছাড়ত সকাল ৭টায়। যা সেই সময়ই ছাড়বে।

কলকাতা: হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের মেট্রো রুটের সময়সূচিতে বদল আনা হল। কলকাতা মেট্রোর তরফে সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞপ্তিতে এই সময় বদলানোর বিষয়টি জানানো হয়েছে। আগামীকাল ৮ সেপ্টেম্বর রবিবার থেকে সময়সূচিতে কিছু বদল আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শনিবার পর্যন্ত এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের প্রথম গাড়ি ছাড়ত সকাল ৭টায়। যা সেই সময়ই ছাড়বে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের প্রথম ট্রেনও ছাড়ত সকাল ৭টায়। কিন্তু নতুন সূচি অনুযায়ী এই রুটের প্রথম গাড়িটি ছাড়বে সকাল ৭.১০ এ। 

আবার হাওড়া থেকে এসপ্লানেডের শেষ মেট্রো ছাড়ার কথা ছিল রাত ৯.৪৫ মিনিটে। তার বদলে সেই মেট্রোটি ছাড়বে ৯.৪৬ মিনিটে। অন্যদিকে, এসপ্লানেড থেকে ৯.৪৫ মিনিটে শেষ মেট্রো ছাড়ার কথা ছিল। সেই মেট্রো ছাড়বে ৯.৫৬ মিনিটে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Metro Railway, Kolkata (@metro_rly)

অন্য়দিকে, রবিবার হাওড়া থেকে এসপ্লানেডের প্রথম মেট্রোর সময়সূচি ছিল দুপুর ২.১৫ তে। এই সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে এসপ্লানেড থেকে হাওড়ার প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। যা আগের সূচি ছিল ২.১৫। 

হাওড়া থেকে এসপ্লানেডের শেষ ট্রেনটি রবিবার ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। যা আগের সূচি ছিল রাত ৯.৪৫ মিনিট। উল্টোদিকের এসপ্লানেড থেকে হাওড়া আসার শেষ মেট্রোটি ছাড়বে ৯.৫০ মিনিটে। যা আগের সূচি ছিল রাত ৯.৪৫ মিনিট।

উল্লেখ্য, গতকালই বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে KMRCL-এর আধিকারিকরা পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিকারিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, ধস্তাধস্তির উপক্রম হয়। ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বউবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখান। ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়েন তাঁরা। 'এভাবে চলতে পারে না। সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের।' এমনই মন্তব্য করেন বিক্ষোভকারীরা। যদিও কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভেন্ডিং মেশিনের সামনে থেকে তাঁরা সরে গেলে আবার যাত্রীরা যাতায়াত শুরু করে। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢুকে যায়। তড়িঘড়ি সেখান থেকে সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget