এক্সপ্লোর

Live-in Relationship : লিভ-ইন সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই 'টাইমপাস', পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

Allahadabad HC : এক মুসলমান যুবক ও এক হিন্দু যুবতী বেশ কিছুদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তারাই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছিলেন আদালতের।

এলাহাবাদ : বিবাহ পর্যন্ত না গড়ালে লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) আসলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এক ধরনের মোহ ! যেখানে আন্তরিকতার অভাব রয়েছে ! এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahadabad HC)। তরুণ এক যুগলের পুলিশি নিরাপত্তা চেয়ে করা মামলার প্রেক্ষিতে শুনানিতে এমনটাই জানিয়েছে তাঁরা।

বিচারপতি রাহুল চতুর্বেদী ও বিচারপতি আজহার হুসেন ইদরির বেঞ্চ মামলার শুনানিতে জানিয়েছে, জীবন গোলাপের বাগান নয়। প্রত্যেক যুগলকে জীবনের রুক্ষ পথ টপকে এগোতে হয়। আদালত মনে করে এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক বিপরীত লিঙ্গের মানুষের প্রতি মোহ ছাড়া কিছু নয়। এক্ষেত্রে আত্মরিকতা, স্থায়িত্বের অভাব রয়েছে। যতক্ষণ না লিভ-ইনে থাকা কোনও যুগল বিবাহের সিদ্ধান্ত নেন, ততক্ষণ নিশ্চিতভাবে বলা যায় না ওই যুগল একে অপরের প্রতি আন্তরিক। তাই এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক নিয়ে বাড়তি কোনও মতপ্রকাশ করতে নারাজ আদালত।

প্রসঙ্গত, এক মুসলমান যুবক ও এক হিন্দু যুবতী বেশ কিছুদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের নিরাপদে থাকা প্রশ্নের মুখে পড়ছে বলে অভিযোগ করে যুবতীর কাকিমার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করেছিলেন ওই দম্পতি। নিরাপত্তার অভাব যা নিয়ে মামলাও হয়। সেই প্রসঙ্গেই মতামত দিতে গিয়ে, আদালত তাঁদের পর্যবেক্ষণ সামনে রাখে। 

উল্লেখ্য, গত জুন মাসে কেরল হাইকোর্ট তাঁদের পর্যবেক্ষণের জানিয়েছিল, লিভ-ইন সম্পর্ককে (Live in Relationship) বিয়ে বলে বৈধতা দেওয়ার কোনও কথা আইনে নেই। দুই প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে কোনও ব্যক্তিগত আইন বা বিশেষ বিবাহ আইন কার্যকর হয় না। তাই লিভ-ইনে থাকাকালীন কাউকে বিবাহিত বলা যায় না।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহবিচ্ছেদের (Divorce) দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। তাঁরা দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। হিন্দু ও ক্রিস্টান সেই দম্পতি ২০০৬ থেকে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁদের এক সন্তানও রয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কে শেষমেশ দাড়ি টানতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু সেই মামলার শুনানিতে বিবাহবিচ্ছেদ দেওয়া সম্ভব নয় বলেই জানায় আদালত। যার পরই কেরল হাইকোর্টের তরফে আইনি বাঁধনের বিষয়টি সামনে তুলে এনে লিভ-ইন ও বিয়ের পার্থক্য সামনে তুলে ধরা হয়। যেখানেই তাঁদের পর্যবেক্ষণে বিচারপতিরা জানান, লিভ-ইন ও বিয়ে এক নয়। 

আরও পড়ুন- যাত্রীবাহী ট্রেনে মালবাহীর ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে, নিহত ২০, আহত বহু

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

Abhishek Banerjee Sebaashray | সেবাশ্রয়ের সঙ্গে জড়িত অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কাউন্সিলকে চিঠি
Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী
NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget