এক্সপ্লোর

Mahakumbh 2025 : রেকর্ড ভেঙে চুরমার ! ৬০ কোটি ছুঁয়ে ফেলল পুণ্যার্থীর সংখ্যা, শিবরাত্রিতে বাঁধভাঙা ভিড়?

মহাকুম্ভে পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছিলেন, প্রায় ৪৫ কোটি ভক্ত আসবেন দেড় মাসের কুম্ভমেলায়।  

প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক দুর্ঘটনা, বিশেষভাবে মৌনি অমাবস্যা তিথিতে প্রয়াগরাজে ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। এছাড়া কুম্ভের জলে ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার অস্তিস্ত নিয়েও চর্চা চলছে। তবুও এই তর্ক বিতর্কের মাঝে উত্তর প্রদেশের প্রয়াগ-সঙ্গমে ভিড় করেছেন আসমুদ্র হিমাচল থেকে কোটি কোটি ভারতীয়। দাবি, ২০২৫ এর মহাকুম্ভ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, শিবরাত্রি পর্যন্ত সংখ্যাটা আরও কয়েক কোটি বেড়ে যাবে নিঃসন্দেহে। স্থানীয় প্রশাসন মনে করছে,  ২৬ ফেব্রুয়ারির মধ্যে সারা ভারত থেকে আরও অনেক ভক্তই আসবেন প্রয়াগরাজে। 

 ইতিমধ্যেই ৫৫ কোটিরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। শনিবার সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৬০ কোটির কাছাকাছি।  এতটাও আন্দাজ করতে পারেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ কুম্ভের শুরুতে মনে করা হয়েছিল ৪৫ কোটি মানুষ স্নানের জন্য আসতে পারেন। 

মহাকুম্ভে পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছিলেন, প্রায় ৪৫ কোটি ভক্ত আসবেন দেড় মাসের কুম্ভমেলায়।  ১১ ফেব্রুয়ারির মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়ে যায়। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ কোটি ছাড়িয়ে যায় পুণ্যার্থীদের সংখ্যা।  " মৌনী অমাবস্যায় " একদিনে সর্বোচ্চ জনসমাগমের রেকর্ড হয়েছিল। শুধু সেদিনই প্রায় আট কোটি ভক্ত পবিত্র স্নান করেছিলেন সঙ্গমে। মহাকুম্ভ কেবল একটি বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি উত্তর প্রদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক শক্তিও বয়ে আনে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, এই অনুষ্ঠান উত্তরপ্রদেশের অর্থনীতিকে বিরাটভাবে চাঙ্গা করবে কুম্ভ। প্রায় ৩ লক্ষ কোটি টাকার বেশি উপার্জন করবে সরকার। 

মহাকুম্ভের শেষ স্নান ২৬ ফেব্রুয়ারি।  শহরের বেশিরভাগ হোটেল ইতিমধ্যেই কানায়কানায় পূর্ণ। ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং করা আছে। আরাইলে নির্মিত তাঁবুগুলোরও প্রায় একই অবস্থা। প্রতিদিন গড়ে এক কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজে পৌঁছচ্ছেন। এমন পরিস্থিতিতে, প্রয়াগরাজের মেলা এলাকায় নির্মিত হোটেল, হোম স্টে এবং বিলাসবহুল কটেজগুলি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সবই আগে থেকে বুকড। আইআরসিটিসি-র আঞ্চলিক ব্যবস্থাপক অজিত সিনহা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আরাইল টেন্ট সিটিতে ২৮ তারিখ পর্যন্ত বুকিং পূর্ণ। প্রয়াগরাজ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরজিন্দর সিং জানান, মহাকুম্ভে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ  পৌঁছেছেন।         

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget