এক্সপ্লোর

Covid Mask Guidelines: ৫ বছরের শিশুদের মাস্ক পরার প্রয়োজন নেই, নতুন নির্দেশিকা জারি

Mask Guidelines For Children: ৬ থেকে ১১ বছর বয়সীদের মাস্ক পরানো প্রয়োজন কিনা, তা ঠিক করবেন অভিভাবকরাই

নয়া দিল্লি: পাঁচ বছরের কমবয়সীদের মাস্ক পরার প্রয়োজন নেই। শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৬ থেকে ১১ বছর বয়সীদের মাস্ক পরানো প্রয়োজন কিনা, তা ঠিক করবেন অভিভাবকরাই। ১২-র ওপরে বয়স হলে বড়দের মতো নিয়ম মেনে মাস্ক পরতে হবে। ছোটরা যারা মাস্ক পরবে, তাদের ক্ষেত্রে সাবান ও জল দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। 

পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৮ বছরের কমবয়সীদের করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগের প্রয়োজন নেই।  অনূর্ধ্ব ১৮ দের দেওয়া যাবে না রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির (Molnupiravir) অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail)। রেমডেসিভির (Remdesivir), মলনুপিরাভির, অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বয়সীদের। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নীচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও ব্যবহার করা যাবে না স্টেরয়েড।

তবে এ ক্ষেত্রে একমাত্র গুরুতর অসুস্থ হলেই, হাসপাতালে ভর্তি করার পর স্টেরয়েড প্রয়োগ করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যেন  ঠিক সময়ে, সঠিক মাত্রা, নির্দিষ্ট সময়ে পর্যন্ত ব্যবহার করা হয় এই স্টেরয়েড। উল্লেখ্য, করোনা-মুক্ত হওয়ার পরেও ২ মাস পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  

এদিকে, করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল ওমিক্রন (Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯১।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।  দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ।  দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪০৫ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget