এক্সপ্লোর

Modi - Biden Meet : কলকাতায় মার্কিন বিনিয়োগ? মোদি-বাইডেন বৈঠকে বড় সিদ্ধান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা 'গ্লোবাল ফাউন্ডারিজ' সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারাই কলকাতায়  ফ্যাক্টরি গড়ে তুলতে পারে।

কলকাতা : মার্কিন মুলুকে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ দিনের সফরে মার্কিন মুলুকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই এল  সুখবর কলকাতাবাসীর জন্য। জো বাইডেনের বাসভবনে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। আর সেখানেই উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়ে। 

রবিবার বাইডেনের  সঙ্গে আলোচনার পরেই রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, কলকাতায় গড়ে উঠতে পারে সেমিকন্ডাক্টর কারখানা। এই বিষয়ে মোদি ও বাইডেন দুজনেই সহমত হয়েছেন বলে জানা গিয়েছে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা 'গ্লোবাল ফাউন্ডারিজ' সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারাই কলকাতায়  ফ্যাক্টরি গড়ে তুলতে পারে। এই উদ্যোগ ভারতীয় সেমিকন্ডাক্টর মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।  জানা যাচ্ছে, এই কারখানায় মূলত ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রেড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টরস্ তৈরি করা হবে ৷ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে,  সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টটি তৈরি হলে , তা টেলি কমিউনিকেশন , জাতীয় নিরাপত্তা, উন্নত সেন্সিং, পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর জোর দেবে।   

দেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ভারত এবং আমেরিকার মধ্যে এই বৈঠকে এমন কতগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা থেকে উপকৃত হতে চলেছেন দুই দেশের আম জনতা। আগামী দিনে বৈঠকে আলোচিত বিষয়গুলি বাস্তবায়িত হলে আরও মজবুত হবে দুই দেশের সম্পর্ক বলে মনে করছে কূটনৈতিক মহল ।                                    

ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন বাইডেন। বৈঠকের আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট নিজের এক্স হ্য়ান্ডলে লেখেন, আলবানিস, মোদি এবং কিশিদাকে তাঁর বাড়িতে স্বাগত জানানোর কথা বলেন। 

কলকাতায় এই প্লান্ট হলে ভারত এবং আমেরিকায় যথেষ্ট কর্মসংস্থান তৈরি হতে পারে।  কলকাতার ওই সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরিকে কেন্দ্র করে আশার আলো দেখছে বাংলা।  এখন কলকাতা পাওয়ার সেন্টার কবে গড়ে ওঠে সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget