এক্সপ্লোর

র‌্যানসমওয়্যার হামলা কেরলের ২ পঞ্চায়েত অফিসে, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

তিরুঅনন্তপুরম: শুধু পশ্চিমবঙ্গ নয়, র‌্যানসমওয়্যার হামলা হয়েছে কেরলেও। যদিও, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

কেরলের সাইবারডোমের আইজি মনোজ আব্রাহাম জানান, কেরলের পথনমথিত্তা জেলার আরুভাপ্পুলম পঞ্চায়েত ও ওয়েনাদের তারিয়াতুড়ো পঞ্চায়েতে চারটি কম্পিউটার সাইবারহানার শিকার হয়েছে। তবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই। শুধু কম্পিউটারগুলি ‘লকড’ হয়ে যায়।

এরপরই, জনসাধারণের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে কী করা এধরনের হামলা হলে এবং তা রুখতে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা জানিয়ে দেয় কেরল পুলিশের প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) বিভাগ সাইবারডোম।

কেরল পুলিশের এক আধিকারিক জানান, এমন হামলা হতে পারে তারা আগাম আঁচ করেছিলেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। তিনি জানান, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই, র‌্যানসমওয়্যার ‘ওয়ানাক্রাই’ সম্পর্কে প্রত্যেক ব্যক্তি ও সংস্থাকে অবগত করার কাজ করছে পুলিশ।

সাইবার হামলা রুখতে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা জারি করে সকলকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, সকল কম্পিউটার ব্যবহারকারীকে অবিলম্বে অ্যান্টি-ভাইরাস ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান ওই আধিকারিক।

কেরলের পাশাপাশি, পশ্চিমবঙ্গেও তিন জেলায় র‌্যানসমওয়্যার হামলা হয়েছে বলে জানা গিয়েছে। ভাইরাস হানার ফলে দুই মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরের বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসের কম্পিউটার বিপর্যস্ত হয়ে পড়ে। মুক্তিপণও দাবি করে হ্যাকাররা। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও নারায়ণগড়, পূর্ব মেদিনীপুরের শ্রীচৈতন্যপুর, ব্রজলালচক ও দক্ষিণদিনাজপুরের বালুরঘাটে র‌্যানসমওয়্যার হামলা হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ১০০-টির বেশি দেশে হানা দিয়েছে র‌্যানসমওয়্যার ভাইরাস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন ও রাশিয়া। সাইবার বিশেষজ্ঞরা একে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হানা হিসেবে উল্লেখ করেছেন।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget