এক্সপ্লোর

৫৬-ইঞ্চি কেন ভয় পাচ্ছেন? নোট বাতিল প্রসঙ্গে সংসদে মোদীকে আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে ফের সংসদে বিরোধী আক্রমণের মুখে মোদী সরকার। তাদের প্রশ্ন, ‘৫৬-ইঞ্চি কেন ভয় পাচ্ছেন?’

নোট বাতিল নিয়ে টানা তিন সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে পড়েছে সংসদের স্বাভাবিক কাজকর্ম। এই ইস্যুতে একযোগে কেন্দ্রকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। প্রথম থেকেই তারা দাবি তুলছে ১৮৪ ধারায় বিতর্ক করতে। প্রসঙ্গত, এই ধারায় বিতর্কের পর ভোটাভুটির সংস্থার রয়েছে।

ব্যতিক্রম হয়নি সোমবারও। এদি নও বিরোধী আক্রমণকে নেতৃত্ব দেয় কংগ্রেস ও তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রের এই ‘ভুল’ সিদ্ধান্তের ফলে বহু মানুষ মারা গিয়েছেন, লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এবং কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, মানুষ নিজেদের বেতন ও পেনশন পাচ্ছেন না। এই প্রেক্ষিতে তাঁদের দাবি, ১৭টি বিরোধী দল ডিমোনেটাইজেশন ইস্যুতে ১৮৪ ধারায় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও, বিরোধীদের দাবি খারিজ করে দেয় শাসক দল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, কোন ধারায় আলোচনা-বিতর্ক হবে তা স্থির করবেন কক্ষের স্পিকার সুমিত্রা মহাজন। তিনি জানান, নোট বাতিলের বিতর্ক ১৯৩ ধারার আওতায় রাখা হয়েছে।

সরকারের পক্ষের হয়ে জবাব দিতে গিয়ে রাজনাথ বলেন, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জাতীয় স্বার্থ রক্ষার্থে। তাঁর পাল্টা দাবি, নোট বাতিলের ফলে কালো টাকা ও দুর্নীতি রোধ হবে। ফলে, অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি যোগ করেন, নোট বাতিল কার্যকর করার সময়ে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তা নিয়ে সরকার যে কোনও প্রস্তাব শুনতে প্রস্তুত। তাই বিরোধীদের উচিত, ধারায় না আটকে থেকে বিতর্কে অংশ নেওয়া।

এরপরই মোদীকে আক্রমণ করতে শুরু করে দেয় বিরোধীরা। তারা স্লোগান তোলে, ‘৫৬-ইঞ্চি কেন এত ভয় পাচ্ছেন? কেন সরকার বিতর্ক এড়িয়ে যাচ্ছে?.. আমরা ভোটাভুটি চাই।’

সরকারকে আক্রমণ করতে গিয়ে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব বলেন, নোট বাতিলের পরে উত্তরপ্রদেশেই ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, সরকার এই পদক্ষেপ বড় শিল্পপতিদের সুবিধার্থে নিয়েছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। এই সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে সপ পক্ষের সমর্থন নেওয়া উচিত ছিল। এনডিএ সরকারকে আক্রমণ করেন আরজেডি ও টিআরএস-ও।

এসবের মধ্যেই এদিনের মত সভা মুলতুবি হয়ে যায়।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget