এক্সপ্লোর

'দিল্লির বায়ু, জলদূষণে এমনিতেই আয়ু কমছে', বেদ, পুরান, উপনিষদ উল্লেখ করে সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড মকুবের আর্জি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীর

পিটিশনে বেদ, পুরান, উপনিষদের উল্লেখ করে বলা হয়েছে, আমরা বর্তমানে কলিযুগে রয়েছি, যেখানে একজন মানুষের জীবনের মেয়াদ বড়জোর ৫০-৬০ বছর।

নয়াদিল্লি: ১৬ ডিসেম্বর নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী ঘোষিত ৪ অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর করা হবে বলে ঠিক হয়েছে। তার প্রাক্কালে ২০১২-র দিল্লি গণধর্ষণকাণ্ডের চার দোষীর একজন অক্ষয় কুমার সিংহ ক্ষমা প্রার্থনা, সাজার মাত্রা লঘু করার আবেদন জানাল। রিভিউ পিটিশন দাখিল করে অক্ষয়ের সওয়াল, দিল্লির বাতাস, জলে বিষের জেরে তার আয়ু এমনিতেই ফুরিয়ে আসছে, সুতরাং মৃত্যুদণ্ড অর্থহীন। পিটিশনে বেদ, পুরান, উপনিষদের উল্লেখ করে বলা হয়েছে, আমরা বর্তমানে কলিযুগে রয়েছি, যেখানে একজন মানুষের জীবনের মেয়াদ বড়জোর ৫০-৬০ বছর। ৩২ বছরের অক্ষয় রিভিউ পিটিশনে বলেছে, এমনিতেই মেয়াদ জীবনের কমে আসছে, তখন কেন সুপ্রিম কোর্ট সাজা হিসাবে মৃত্যুদণ্ড বহাল রেখেছে। বেদ, পুরানের মতো প্রাচীন গ্রন্থের প্রসঙ্গ টেনে সে বলেছে, এক সময় সত্যযুগ ছিল, যখন লোকে দীর্ঘদিন বাঁচত। কিন্তু এখন আর তা হয় না। দিল্লির বায়ু ও জলদূষণ প্রসঙ্গে সে বলেছে, দিল্লি, এনসিআরে বাতাস, জলের কী হাল, সেটা প্রত্যেকে জানে। জীবন ক্রমশ ছোট হচ্ছে, তখন কেন মৃত্যুদণ্ড? রাজধানীর বুকে ২০১২-র ১৬ ডিসেম্বরের শীতের রাতে বাসে ২৩ বছরের ফিজিওথেরাপিস্টের ধর্ষণ ও অত্যাচার চালিয়ে মৃত্যুর জন্য ২০১৩-র ১৩ সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। প্রথমে দিল্লি হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট তা বহাল রাখে। অক্ষয় তার রিভিউ পিটিশনে সেই রায় পুনরায় খতিয়ে দেখার আবেদন জানিয়েছে। তার আইনজীবী ডঃ এপি সিংহ বলেছেন, আমরা খোলা আদালতে রিভিউ পিটিশনের শুনানি করার আবেদন করেছি। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অক্ষয়ের পিটিশনে সওয়াল করা হয়েছে, মৃত্যুদণ্ড হল আগাম পরিকল্পনামাফিক ন্যয়বিচারের অজুহাতে রাষ্ট্রের হাতে একটি মানুষের রক্তাক্ত হত্যাকাণ্ড। সরকার মানুষের জীবনের জটিল সমস্যাগুলির মূল কারণ খুঁজে বের করার চেষ্টা না করে বরং সহজ, সরল উপায় অবলম্বন করছে বলেও অভিমত জানিয়েছে সে। অক্ষয় সমেত চার দোষীর মৃত্যুদণ্ডই সর্বোচ্চ আদালত ২০১৭-র ৫ মে বহাল রাখে। চারজনের লঘু শাস্তির আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলেছিল, তাদের অপরাধ বিরলের মধ্যে বিরলতমের পর্যায়ে পড়ছে, যা ‘সমাজের বিবেক কাঁপিয়ে দিয়েছে’। প্রসঙ্গত, চারজনই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে, যা শীঘ্রই খারিজ হতে চলেছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতিকে সেই আবেদন খারিজের সুপারিশ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget