এক্সপ্লোর

Narendra Modi: তাপপ্রবাহের মরসুমের জন্য কতটা প্রস্তুত প্রশাসন? বিশ্লেষণে উচ্চপর্যায়ের বৈঠক মোদির

Heat Wave Conditions: তাপপ্রবাহের মরসুম এসে গিয়েছে প্রায়। পরিস্থিতি মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন? খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: তাপপ্রবাহের মরসুম এসে গিয়েছে প্রায়। পরিস্থিতি মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন? খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়ার মতিগতি কী রকম থাকতে পারে, সে ব্যাপারে একটি পূর্বাভাস প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। মধ্য এবং পশ্চিম ভারতে যে এই সময়ে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে, সে কথাও বলা হয়েছে তাঁকে, খবর সূত্রে। এহেন অবস্থায় অসুস্থতা ও চরম পরিণতির ঘটনা আটকাতে কী কী ব্যবস্থা করা হচ্ছে, এদিনের বৈঠকে সেটিই ছিল আলোচ্য বিষয়। 

আর যা...
প্রধানমন্ত্রীর দফতর জানায়, জরুরি ওষুধ, আইভি ফ্লুইড, আইস প্যাক, ওআরএস এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হয়েছে। প্রত্যেকটি আঞ্চলিক ভাষায় যাতে জরুরি তথ্য সময়মতো পৌঁছে দেওয়া যায়, সে দিকেও জোর দেওয়া হয়। এ জন্য টেলিভিশন, রেডিও এবং সোশ্য়াল মিডিয়ার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী সার্বিক ভাবে সরকারি তৎপরতার উপর জোর দিয়েছেন। তিনি জানান, কেন্দ্র, রাজ্য এবং জেলাস্তরে সরকারের সমস্ত দফতরকে সমন্বয় রেখে কাজ করতে হবে। একই ভাবে সমস্ত মন্ত্রককে সমন্বয় রেখে কাজ করার উপর জোর দেন তিনি। 
একই সঙ্গে, বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রাখার দিকেও নজর দিতে বলেন। এ প্রসঙ্গে দাবানল দ্রুত চিহ্নিত করে আগুন নেভানোর দিকেও জোর দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়াও এদিনের বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রসচিব, ভারতীয় আবহাওয়া দফতরের আধিকারিক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হতে চলেছে দেশে। নির্বাচনের গোটা মরসুমটাই তীব্র গরমে কাটার কথা। প্রচারেও গরমের বিষয়টি মাথায় রেখে প্রচার করতে হচ্ছে প্রার্থীদের। তার মধ্যে প্রধানমন্ত্রীর এই বৈঠক।

আবহাওয়া...
আপাতত অবশ্য মধ্য ভারতের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস করেছে ভারতের আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও উত্তরপূর্ব ভারতেও বর্ষণের সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু জায়গায় বিক্ষিপ্ত তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে এই মেয়াদে। নির্দিষ্ট করে বললে ১৩ এবং ১৪ এপ্রিল ভারী বর্ষণ এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হিমাচল প্রদেশও।

আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা

        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget