এক্সপ্লোর

Centre on Covid Vaccines: বিশেষজ্ঞদের অনুমতি পেলেই শিশুদের ভ্যাক্সিনেশনের নীতিগ্রহণ, হাইকোর্টকে জানাল কেন্দ্র

১৮ বছরের কমবয়সীদের ওপর কোভিড ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। বর্তমানে শিশুদের ওপর কোভি়ড ভ্যাক্সিন প্রয়োগের পরীক্ষা একেবারে শেষের দিকে। শুক্রবার দিল্লি হাইকোর্টকে এই কথা জানাল কেন্দ্র।

নয়াদিল্লি: বিশেষজ্ঞদের অনুমতি পেলেই শিশুদের কোভিড ভ্যাক্সিন দেওয়ার নীতি গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই এই কাজ শুরু হবে। শুক্রবার দিল্লি হাইকোর্টে শিশুদের কোভিড টিকাকরণ নিয়ে এই মন্তব্য করেছে কেন্দ্র।

সরকারের তরফে আরও জানানো হয়েছে, ১৮ বছরের কমবয়সীদের ওপর কোভিড ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। বর্তমানে শিশুদের ওপর কোভি়ড ভ্যাক্সিন প্রয়োগের পরীক্ষা একেবারে শেষের দিকে। একবার ট্রায়াল শেষ হলেই শিশুদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করা যাবে। ট্রায়াল ছাড়া শিশুদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হলে তাতে হিতে বিপরীত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, শুক্রবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের সামনে শিশুদের কোভিড টিকাকরণের পরিস্থিতি নিয়ে খোলসা করে কেন্দ্রীয় সরকার। সেখানেই এই মন্তব্য করেন সরকারের প্রতিনিধি। সম্প্রতি দেশে শিশুদের ভ্যাক্সিনেশন নিয়ে এক নাবালকের জনস্বার্থ মামলা দাখিলের জেরেই শুনানি শুরু হয় দিল্লি হাইকোর্টে।

যার ভিত্তিতেই দ্রুত ১২-১৭ বয়সীদের টিকাকরণের নির্দেশ দেওয়ার কথা বলে হাইকোর্ট। কোভিডের তৃতীয় ঢেউ শিশুদের বেশি ক্ষতি করতে পারে এই আশঙ্কায় সরকারের কাছে দ্রুত দিক নির্দেশ চায় আদালত। যার পরিপ্রেক্ষিতেই এদিন শিশুদের ভ্যাক্সিনেশনের ট্রায়ালের কথা জানায় সরকার। এমনকী বিশেষজ্ঞ কমিটির অনুমতি পেলেই শিশুদের টিকাকরণের নীতি ঠিক করা হবে বলে জানায় কেন্দ্র। আগামী ৬ সেপ্টেম্বর এই আবেদনের পরবর্তী শুনানি।

এদিকে দেশে ভ্যাক্সিনের বর্তমান হালহকিকত নিয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সরকার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ৪১.১০ কোটি ভ্যাক্সিনের ডোজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে। এ ছাড়াও ৫২,৯০,৬৪০ টি ভ্যাক্সিনের ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে। দ্রুত দেশে টিকাকরণের কাজ শেষ করার পক্ষপাতী সরকার। সম্প্রতি দেশের ভ্যাক্সিনের অভাব নিয়ে কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ করে বিরোধীরা। কেন্দ্র বিরোধিতার সেই তালিকায় নাম লেখায় বেশকিছু রাজ্য। যদিও কেন্দ্রের তরফে পাল্টা একহাত নেওয়া হয় বিরোধীদের। বলা হয়, এটা রাজনীতি করার সময় নয়। কোভিড যুদ্ধে এখন দেশকে একজোট হয়ে লড়তে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget