এক্সপ্লোর

Indian Railways: ট্রেনের কম্বল কতদিন অন্তর কাচা হয়? চাদর নিয়মিত ধোওয়া হয় কি? লোকসভায় জবাব দিলেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw: ট্রেনে যে চাদর, কম্বল দেওয়া হয়, তা কতদিন অন্তর কাচা হয় বলে প্রশ্ন তোলেন রাজস্থানের কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরা।

নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের বালিশ, চাদর, কম্বল দেওয়া হয় হটে। কিন্তু ওই সবকিছুর পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নের শেষ নেই। সেই নিয়ে লোকসভায় মুখ খুললেন রেলমন্ত্রি অশ্বিনী বৈষ্ণব। কতদিন অন্তর কম্বল, চাদর কাচা হয়, সেগুলি আদৌ পরিষ্কার হয়েছে কি না , তা কী ভাবে যাচাই করা হয়, জানালেন তিনি। (Indian Railways)

ট্রেনে যে চাদর, কম্বল দেওয়া হয়, তা কতদিন অন্তর কাচা হয় বলে প্রশ্ন তোলেন রাজস্থানের কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরা। ওই প্রশ্নের জবাব দিতে উঠে অশ্বিনী জানান, অন্তত পক্ষে মাসে একবার কাচা হয়ে ট্রেনের কম্বল। ওই কম্বল যাতে সরাসরি যাত্রীর শরীরে স্পর্শ না করে, তার জন্য বাড়তি একটি চাদরও দেওয়া হয় বলে লোকসভায় জানালেন তিনি। (Ashwini Vaishnaw )

বুধবার লোকসভায় অশ্বিনী বলেন, "ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের যে কম্বল দেওয়া হয়, তা মাসে একবার অন্তত কাচা হয়। বর্তমানে ট্রেনে যে কম্বল ব্যবহার করা হয়, সেগুলি তুলনায় হালকা, ট্রেনে যাত্রা করার জন্য আরামদায়ক।" যাত্রীদের ব্যবহার করা হয়ে গেলে, প্রত্যেক বার চাদরগুলি কাচতে পাঠানো হয় বলেও জানান রেলমন্ত্রী। (Blankets on Trains)

রেলমন্ত্রী আরও জানান, ট্রেনে চেপে যাত্রা করার সময় যাত্রীরা যাতে আরামে ঘুমাতে পারেন, তাঁদের ঘুমানোর জায়গা যাতে পরিচ্ছন্ন হয়, তার জন্য পরিচ্ছন্নতায় ভারতীয় মাপকাঠির উপরই জোর দেওয়া হয়। দীর্ঘদিন টেকে এবং গুণগত মানও উন্নত, এমন চাদর, কম্বলই বেছে নেওয়া হয় যাত্রীদের জন্য। 

সর্বদা যাতে পরিচ্ছন্ন চাদর, কম্বল পান যাত্রীরা, তার জন্য মেকানাইজড লন্ড্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানান অশ্বিনী। যেখানে কাচা-ধোয়া চলে, সেখানে বসানো রয়েছে সিসিটিভি। পাশাপাশি, রেলের কর্মীরাও নজরদারি চালান। চাদর কতটা পরিষ্কার হয়েছে, তা পরীক্ষা করে দেখতে 'হোয়াইটো মিটার' ব্যবহার করা হয়। রেলমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘকাল একই জিনিস ব্যবহার না করে, সময় অনুযায়ী পাল্টেও নেওয়া হয় চাদর, কম্বল।

চাদর, কম্বল নিয়ে কোনও অভিযোগ জমা পড়লে, দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য ওয়ার-রুম খোলা হয়েছে বলেও জানান অশ্বিনী। প্রত্যেক জোনে সদর দফতর থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো হয়, অভিযোগ পেলে পদক্ষেপও করা হয়। 'Rail Madad Portal' মারফত রেলের শয়নব্যবস্থা নিয়ে অভিযোগ জানাতে পারেন যাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget