এক্সপ্লোর

Shravan Month 2021: শিবপুজোয় এই ৫টি জিনিস একেবারেই ব্যবহার করা যায় না, জানেন কি?

হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে শিবের মাস বলেও উল্লেখ করা হয়ে থাকে

চলছে পবিত্র শ্রাবণমাস। হিন্দু ধর্মে শ্রাবণকে শিবের মাস বলেও উল্লেখ করা হয়ে থাকে। ভারতে, বিশেষ করে হিন্দুদের মধ্যে এই মাস ভীষণই পবিত্র। শিবভক্তরা এই সময় উপোস করেন। এই সময় হয় কাওয়াঁর-যাত্রা। বাঁকে করে জল নিয়ে কাওয়াঁররা যান বিভিন্ন শিবতীর্থে, ভোলেবাবার মাথায় জল ঢালতে।

হিন্দুধর্মে সোমবার হল শিবের বার। আবার মঙ্গলবার হল পার্বতীর বার। অনেকে শ্রাবণ মাসের এই দুই বার ব্রত ও উপোস পালন করে থাকেন। শ্রাবণী মঙ্গলবার এই কারণে বহু জায়গায় মঙ্গল গৌরী ব্রত হিসেবেও উল্লিখিত। 

শ্রাবণ মাস হল হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস। জুলাই মাসের দ্বিতীয়ার্ধ থেকে অগাস্ট মাসের প্রথমার্ধ-- এটিই হল শ্রাবণ মাস। এই মাসে বহু জায়গায় জাঁকজমক করে শিবের পুজো হয়ে থাকে।

তবে, শিবের পুজোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। হিন্দুশাস্ত্র মতে, এই ক'টি জিনিস আছে, যেগুলি অন্য দেবদেবীকে অর্পণ করা গেলেও, শিবকে করা যায় না। 

হলুদ ও সিঁদুর -- হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও, কখনই দেওয়া যায় না শিবকে। বলা হয়, হলুদ ও সিঁদুর সৌন্দর্য্যের প্রতীক। আর ভোলেবাবা হলেন এক সন্ত, এই পার্থিব সৌন্দর্য্য থেকে অনেক দূরে। 

মেহন্দি -- হিন্দুশাস্ত্র অনুযায়ী, পার্বতীকে দেওয়া হয় মেহন্দি। কারণ তা তাঁর ১৬ সৃঙ্গারের অন্তর্গত। সেই কারণে, শিবকে তা দেওয়া হয় না। শাস্ত্র অনুযায়ী, শিবের সৃঙ্গার হল ভস্ম। 

তুলসী -- হিন্দুশাস্ত্র অনুযায়ী, তুলসীর প্রথম স্বামী শঙ্খচূড়কে অপছন্দ করতেন শিব ও পার্বতী। পরবর্তীকালে, শিবের হাতে মৃত্যু হয়েছিল শঙ্খচূড়ের। ফলে, তুলসী পাতায় শিবপুজো হয় না। যে কারণে, বেলপাতা দেওয়া হয়।

লোহার জলধরা -- শিবলিঙ্গ থাকলে মাথার ওপর জলধর রাখতেই হবে। জলধরা ছাড়া শিবের পুজো হয় না। তবে, সেই জলধরা কোনওভাবেই যেন লোহার না হয়। বলা হয়, এতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়। 

কেতকী ও চাঁপা ফুল -- কথিত আছে, শিব এই দুই ফুলকে শাপ দিয়েছিলেন- যে এই ফুল কোনও পুজোয় লাগবে না। পরে, শিবের কাছে অনেক তপস্যা করায়, শিব তুষ্ট হন। সেই থেকে শুধুমাত্র মহাশিবরাত্রির দিন কেতকী বা কেওড়া ফুলে পুজো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget