এক্সপ্লোর

সংঘাত এড়িয়ে বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারের লিখিত ভাষণই পাঠ রাজ্যপালের

সংঘাতের আশঙ্কা থাকলেও প্রথা ভাঙার পথে গেলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে সরকারের লেখা ভাষণই হুবহু পাঠ করলেন তিনি। ভাষণ শেষে বিরোধী নেতাদের সঙ্গে করমর্দন রাজ্যপালের।

কলকাতা: সংঘাতের আশঙ্কা থাকলেও প্রথা ভাঙার পথে গেলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে সরকারের লেখা ভাষণই হুবহু পাঠ করলেন তিনি। ভাষণ শেষে  বিরোধী নেতাদের সঙ্গে করমর্দন রাজ্যপালের। এরপর অবশ্য প্রথা ভেঙে অধ্যক্ষর ঘরে ঢুকলেন রাজ্যপাল। ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অধ্যক্ষের ঘরে প্রায় আধ ঘণ্টা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর কথা হল।  এরপর পুষ্পস্তবক দিয়ে রাজ্যপালকে বিদায় জানান মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষণের সময় এনআরসি, এনপিআর বিরোধী প্রতিবাদ তৃণমূল বিধায়কদের। তাঁরা 'নো এনআরসি', 'নো এনপিআর' ফেট্টি বেঁধে প্রতিবাদ জানান। আজ বিধানসভায় বেনজির সংঘাতের আশঙ্কা, বাজেট বক্তৃতা-বদলের প্রস্তাব রাজ্যপালের, খারিজ রাজ্যের, সংবিধান মেনেই পদক্ষেপ, জানাল রাজভবন মন্ত্রিসভায় অনুমোদিত রাজ্যপালের বক্তৃতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সরকারপক্ষ অটল। অন্যদিকে সেই ভাষণের বাইরে ‘নিজের কথা’ বলতে অনড় রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এমনই এক বেনজির পরিস্থিতিতে আজ  শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। ফলে বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার সময় বেনজির সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই সংঘাতের রেশ দেখা গেল না। বরং বন্ধুত্ব ও সৌহার্দ্যের আবহেই এই পর্ব সমাপ্ত হল। বিধানসভায় ভাষণ শেষে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ট্যুইটে তিনি বলেছেন, ‘সংবিধানের পরম্পরা মেনে বক্তৃতা দিয়েছি। আশা করি সকলেই সংবিধানের মর্যাদা রক্ষা করবেন।মানুষের সেবা করার এটাই একমাত্র পথ সংবিধানের মর্যাদা রক্ষা। গণতন্ত্রের মূল্যবোধ তুলে ধরার পথও সংবিধান রক্ষা'।

সেরা শিরোনাম

Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget