এক্সপ্লোর

জালনোট চক্রের পর্দাফাঁস! শিলিগুড়িতে ধৃত অবসরপ্রাপ্ত সেনাকর্মী সহ ২ পাণ্ডা, জঙ্গি যোগের আশঙ্কা

কলকাতা: রাজ্যে ফের জালনোট চক্রের পর্দাফাঁস! শিলিগুড়িতে গোয়েন্দা জালে জালনোট কারবারের অন্যতম দুই পাণ্ডা। বড়সড় সাফল্য রাজ্য সিআইডির। শনিবার রাতে শিলিগুড়ির প্রধান নগরে অভিযান চালায় সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত প্রদীপ গগৈ অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তিনি অসমের বাসিন্দা। সুধীর সরকার ওরফে মণ্ডলের বাড়ি মালদায়। সূত্রের খবর, ধৃতদের ওপরে গত ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সবকিছু নিশ্চিত হতেই শনিবার রাতে প্রধাননগরে হাতেনাতে এদের ধরা হয়। উদ্ধার হয় ৪৪ হাজার টাকার জাল নোট। বিগত দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাল নোটের কারবারিদের ধরতে সক্ষম হয়েছে গোয়েন্দারা। এবার আরও বড় সাফল্য। হেফাজতে নিয়ে ধৃত কাছ থেকে গোয়েন্দারা জানতে চান, ভারতের মাটিতে বসে কারা জালনোটের কারবার চালাচ্ছে? সুনির্দিষ্টভাবে কোন কোন পথে ভারতে ঢুকছে জালনোট? দেশের মাটিতে জালনোট ছড়িয়ে দিচ্ছে কারা? অপরাধের এই নেটওয়ার্কে আর কারা কারা জড়িত? সূত্রের খবর, এই দু’জন মালদা থেকে শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় জাল নোট পাচার করত। আর এখানেই উদ্বেগ বাড়ছে গোয়েন্দাদের। তাঁদের ধারনা, এই চক্রের সঙ্গে জঙ্গি-যোগ থাকতেও পারে। যেমন গোয়েন্দাদের মতে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কৌশলই হল, একদিকে ভারতে সরাসরি নাশকতা ঘটানো। আরেকদিকে, প্রচুর পরিমাণে জাল নোট ঢুকিয়ে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। আর তার ফলেই এখন, দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে জাল নোটের কারবার। আর এই কারবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগ থাকে সন্ত্রাসের কিং-পিনদের! গোয়েন্দা সূত্রে খবর, মূলত তিনটি উপায়ে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজ চলে। প্রথমত, জঙ্গিদের কাছে সরাসরি জাল টাকা পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতি হিসেবে, জঙ্গি মডিউলগুলোকে এই কাজে লাগানো হয়। তৃতীয়ত, মোটা টাকা কমিশনের লোভ দেখিয়ে সীমান্তবর্তী এলাকার মানুষদের জালনোট ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বড় বিপদ এই জালনোট। এদেশে জাল নোট ঢোকাতে একাধিক রুট ব্যবহার করে কারবারিরা। লত, পাকিস্তান থেকে নেপাল হয়ে মালদায় আসে জাল নোট। একইভাবে পাকিস্তান থেকে কখনও বাংলাদেশ হয়ে, কখনও আবার মায়ানমার হয়েও জাল নোট ছড়িয়ে পড়ে এদেশে। তবে, সম্প্রতি খাগড়াগড়কাণ্ডে ধৃত ৬ জামাত জঙ্গিকে জেরা করে কলকাতা পুলিশের এসটিএফ জানতে পেরেছে, এখন মালদার থেকেও জালনোট পাচারে জঙ্গিদের পছন্দের রুট অসম সীমানা। অসমের বরপেটা, কাছার সীমানা দিয়ে জঙ্গিরা জাল নোট পাচার করে কোচবিহারে। সেখান থেকে জালনোট চলে আসে উত্তর ২৪ পরগনার বাগদায়, এরপর বসিরহাট, তারপর কলকাতা। জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে এই জালনোটের সম্পর্ক যে অত্যন্ত ঘনিষ্ঠ, তা বারবার প্রমাণিত হয়েছে। জামাত জঙ্গি ইউসুফ-সহ ছ’জনের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল নোট। গত বছর কলকাতায় ধৃত সন্দেহভাজন পাক চরদের কয়েকজনের কাছেও জাল নোট পাওয়া যায়! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে জালনোট পাচারচক্রের কোমর ভাঙতে, খোদ জাতীয় তদন্তকারী সংস্থাকেও বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার বৈষ্ণবনগরে ক্যাম্প করতে হয়েছে! জালনোটের কারবার বন্ধে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকেও! এনআইয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে তারা। বিএসএফ সূত্রে দাবি, শুধু তারাই চলতি বছরে, ১ কোটি ২২ লক্ষ ৪৪ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে। ধরে পড়েছে ১৬ জন পাচারকারী। ধৃতদের বিরুদ্ধে শিলিগুড়ির প্রধাননগর থানায়, ‘ষড়যন্ত্র করে জাল নোট পাচার চক্র চালানো’র অভিযোগে মামলা রুজু করেছে সিআইডি। ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী গোয়েন্দারা।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget