এক্সপ্লোর

Uttarakhand Tunnel Collapse: আগেও ঘটেছে বিপর্যয়, দায়ের হয়েছে মামলাও, উত্তরাখণ্ডে সুড়ঙ্গ নির্মাণ করছিল এই সংস্থা

Uttarkashi Tunnel Collapse: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় জাতীয় সড়কের উপর যে সিল্কয়ারা সুড়ঙ্গ ভেঙে বিপত্তি ঘটে, সেটির ২৬০ মিটার ভিতরে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক।

দেহরাদূণ: একটি করে দিন এগোচ্ছিল যত, ততই সিঁদুরে মেঘ দেখছিলেন অনেকে। তবে সব বিপদ এড়িয়ে, শেষ মেশ উত্তরাখণ্ডের ভেঙে পড়া সুড়ঙ্গের মধ্যে থেকে ৪১ জন শ্রমিককে বের করে আনা গিয়েছে। মঙ্গলবার রাতে এক এক করে সুড়ঙ্গ থেকে তোলা হয় শ্রমিকদের। দীর্ঘ ১৭ দিন পর অন্ধকার কাটিয়ে আলোর দেখা পেলেন তাঁরা। কিন্তু যে সুড়ঙ্গ ভেঙে বিপত্তি, সেটির নির্মাণ করছিল কারা, উঠছে প্রশ্ন। কারণ সুড়ঙ্গ নির্মাণ করতে গিয়ে পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ মানা হয়নি বলে অভিযোগ সামনে আসছে। (Uttarakhand Tunnel Collapse)

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় জাতীয় সড়কের উপর যে সিল্কয়ারা সুড়ঙ্গ ভেঙে বিপত্তি ঘটে, সেটির ২৬০ মিটার ভিতরে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক। গত ১২ নভেম্বর ভোরে সুড়ঙ্গটি ভেঙে পড়ে। তার পর থেকে টানা ১৭ দিন সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকরা। শেষ মেশ মঙ্গলবার রাতে নিরাপদে বের করে আনা গেল সকলকে। আটকে পড়া শ্রমিকদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা। বাকিরা ছিলেন ভিন্ রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক। পেটের টানে সেখানে গিয়ে বিপদে পড়েছিলেন সকলে। (Uttarkashi Tunnel Collapse)

ভেঙে পড়া ওই সিল্কয়ারা সুড়ঙ্গটি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ‘চার ধাম’ প্রকল্পের অন্তর্গত। ২০১৬ সালের ডিসেম্বরে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু, যার আওতায় কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীর সংযুক্তিকরণ চলছে সড়কপথের মাধ্যমে। সেই প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে হিমালয় পার্বত্য অঞ্চলের ৮৮৯ কিলোমিটার জায়গা শনাক্ত করা হয়। এর আওতায় কোথাও পাহাড় কেটে রাস্তা, সুড়ঙ্গপথ, বাইপাস, এমনকি উড়ালপুলও গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে এই সিল্কয়ারা সুড়ঙ্গপথটিও শামিল।

আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: স্পর্শকাতর পরিবেশে যথেচ্ছ নির্মাণ, নির্বিচারে বৃক্ষনিধন, উত্তরাখণ্ডে একের পর এক বিপর্যয়ে উঠছে প্রশ্ন

গত ১৭ দিন ধরে উদ্ধারকার্য চালাতে সরকারি প্রচেষ্টার কথা বার বার উঠে এলেও, নির্মাণের বরাত পাওয়া সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা থেকে গিয়েছে আড়ালে। ওই সুড়ঙ্গপথটি নির্মাণের বরাত পেয়েছিল ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’। হায়দরাবাদের সংস্থাটি ২০০৮ সালে গ্রিনফিল্ড কৃষ্ণপত্তনম গভীর সমুদ্র বন্দরটিরও নির্মাণ করে। কিন্তু বিগত কয়েক বছরে একাধিক বার বিতর্কে জড়িয়েছে তারা।

এ বছরের গোড়াতেই মুম্বই এবং নাগপুরের মধ্যে তৈরি হওয়া সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণ চলাকালীন ক্রেন ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় ২০ জন শ্রমিকের। ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ই সেখানে কাজ করছিল। ২০২২ সালে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হলে, সেটির উদ্বোধন করেন মোদি। তৃতীয় পর্যায়ের কাজ করছিল ওই সংস্থা। সংস্থার সাব-কন্ট্রাক্টরদের বিরুদ্ধে সেই নিয়ে মামলা দায়ের হয়।

২০১৯ সালে জগনমোহন রেড্ডি ক্ষমতায় আসার পর ওই সংস্থার একাধিক দফতরে হানা দেয় আয়কর বিভাগ। শোনা যায়, কৃষ্ণপত্তনম বন্দরটির বরাত পাওয়ার চেষ্টা করেছিল আদানি গোষ্ঠী। কিন্তু সেই সময় তেলুগু দেশম পার্টির সরকারের শাসন থাকাকালীন প্রকল্পের বরাত পায় ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’। ২০২০ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’-এর বরাত পাওয়া বন্দরে আদানি গোষ্ঠীকে ৭৫ শতাংশ অংশীদারিত্ব কেনার অনুমোদন দেয়। ২০২১ সালে বাকি ২৫ শতাংশও আদানি গোষ্ঠীর হাতে ওঠে।

এর পর উত্তরাখণ্ডের সিল্কয়ারা সুড়ঙ্গপথ তৈরির বরাত পায় ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’। ২০২২ সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা লাগাতার পিছিয়ে যায়। পাশাপাশি ঋষিকেষ- কর্ণপ্রয়াগ রেল পথের বরাতও পায় ‘নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’। কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলের উত্তরাখণ্ড যেখানে প্রাকৃতিক ভাবে অত্যন্ত স্পর্শকাতর, সেখানে নির্মাণের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ মানা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget