এক্সপ্লোর

Weather in Bengal: বাড়ছে রাজনীতির উত্তাপ, রাজ্যজুড়ে চড়ছে তাপমাত্রার পারদও

ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাল আবহাওয়া দফতর।

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তাপ এখন বোধহয় মেদিনীপুর জেলায়। আর ঠিক তেমনই গোটা রাজ্যের মধ্যে আবহাওয়ার দিক থেকেও সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মত শুকনো মাটির এলাকাগুলোকেও ছাড়িয়ে গিয়েছে মেদিনীপুর। আজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মেদিনীপুরে। আজ মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পরেই রয়েছে বাঁকুড়া। বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। ৪০ ডিগ্রি পার করেছে দক্ষিণবঙ্গর আর এক শহর পানাগড়। সেখানে আজ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি।

ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাল আবহাওয়া দফতর। এরইমধ্যে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চাঁদিফাটা রোদ্দুর দুপুরে বাইরে বেরোলেই আগুনের হলকা ৷ ফাল্গুনেই ঠাঁঠাপোড়া গ্রীষ্মের উত্তাপ। তবে, এইবছর এর সঙ্গে বাড়তি তাপ যোগাচ্ছে ভোট-যুদ্ধ। সভা-সমাবেশ-রোড শো, চলছে সমান তালে ৷ আগামীকাল, বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট।

মার্চ মাসের নিরিখে আজ রেকর্ড করে ফেলেছে কলকাতাও। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গত ১০ বছরে এটাই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। চলতি বছরে মার্চেই রেকর্ড গড়ল উষ্ণতা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। তারপর ২০১৪ সালের ৩০ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের বেশকিছু জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের বেশকিছু জায়গাতে আগামীকালও তাপমাত্রা ৪০ ডিগ্রির আশে পাশে থাকবে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। নিম্নচাপ অক্ষরেখার জেরে সেখানে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget