এক্সপ্লোর

দিল বেচারা-য় সুশান্ত ভুগতেন এই বোন ক্যানসারে, জেনে নিন, কাকে বলে অস্টিওসারকোমা

অস্টিওসারকোমার লক্ষণ হল, আক্রান্ত হাড়ে ব্যথা ও ফুলে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা বাড়ে, কাজকর্ম করলে আরও বেড়ে যায়।

মুম্বই: দর্শকদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি দিল বেচারা। তাতে দেখাচ্ছে, সুশান্ত ও তাঁর নায়িকা সঞ্জনা সাঙ্গী দু’জনেই দু’ধরনের ক্যানসারে ভুগছেন। সুশান্তের চরিত্রের নাম ম্যানি, তিনি অস্টিওসারকোমার রোগী। অনেকেই জানতে চাইছেন, এই রোগ আসলে কী। আমেরিকান ক্যানসার সোসাইটি জানাচ্ছে, হাড় সংক্রান্ত সব ক্যানসারের মধ্যে অস্টিওসারকোমাই সব থেকে বেশি দেখা যায়। যে কোনও বয়সের যে কোনও মানুষের এই রোগ হতে পারে, তবে সব থেকে বেশি দেখা যায় শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে। মেয়েদের তুলনায় ছেলেদের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। জন হপকিন্স মেডিসিন বলছে, অস্টিওসারকোমা হাড়ের অস্টিওব্লাস্ট কোষে সাধারণত দেখা যায়। এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাঁটুর ওপরের লম্বা হাড়গুলি। এ ছাড়া পায়ের ওপরের অংশে, অথবা জানুতে, পায়ের নীচের অংশে, হাতের ওপরের দিকে এই রোগ দেখা দিতে পারে। এছাড়া কাঁধ, মাথার খুলিতে হওয়াও বিচিত্র নয়। এই কোষ দেখতে হয় সবে তৈরি হতে থাকা হাড়ের কোষের মত। এই কোষ নতুন টিস্যুও তৈরি করে। কিন্তু অস্টিওসারকোমার তৈরি করা বোন টিস্যু সাধারণ হাড়ের মত শক্তিশালী হয় না। শরীরের যে সব অংশে হাড় দ্রুত গঠিত হয় সে সব অংশে এই ক্যানসার দেখা যায়। হাঁটুর আশপাশে, জানুর নীচের দিকে বা জঙ্ঘার ওপরের দিকে দেখা দেয় টিউমার। তবে এটা শিশু ও অপেক্ষাকৃত অল্পবয়স্কদের ক্ষেত্রে, যাঁরা বয়স্ক, তাঁদের শরীরের যে কোনও হাড়েই অস্টিওসারকোমা হতে পারে। তারপর ছড়িয়ে পড়ে শরীরের অন্যত্র। তিনভাগে এই রোগকে ভাগ করা যায়- হাই গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড ও লো গ্রেড। টিউমার পরীক্ষা করে চিকিৎসকরা বোঝেন, ক্যানসার শরীরের অন্যত্র কতটা ছড়িয়েছে। হাই গ্রেড অস্টিওসারকোমা বাড়ে সব থেকে দ্রুত। অনুবীক্ষণ যন্ত্রের নীচে এই কোষকে সাধারণ হাড়ের কোষ বলে মনে হয় না। দেখা যায়, বহু কোষ ভেঙে গিয়ে তৈরি হচ্ছে নতুন কোষ। ইন্টারমিডিয়েট গ্রেড অস্টিওসারকোমার চিকিৎসা চলে লো গ্রেডের মতই। লো গ্রেড অস্টিওসারকোমায় টিউমারগুলি দেখতে হয় সাধারণ হাড়ের মত, কোষ ভাঙেও কম। অস্টিওসারকোমার লক্ষণ হল, আক্রান্ত হাড়ে ব্যথা ও ফুলে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা বাড়ে, কাজকর্ম করলে আরও বেড়ে যায়। পায়ের হাড়ে হলে প্রায়ই খুঁড়িয়ে চলতে হয়। এই অসুখ বাড়াবাড়ি রকম ছড়িয়ে গেলে হাড় ভেঙেও যেতে পারে। তখন অসহ্য যন্ত্রণা হয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

SIR Row : 'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget