এক্সপ্লোর

Whatsapp Controversy Explained : সত্যিই কি ভারত ছাড়তে চাইছে হোয়াটসঅ্যাপ? কী নিয়ে বিবাদের জের ? নেপথ্যে কী

Whatsapp Why May Exit India Explained: ভারতে পরিষেবা বন্ধ করে দিতে পারে মেটার হোয়াটসঅ্যাপ। দিল্লি হাইকোর্টের একটি মামলায় এমনটাই জানাল তাঁরা। কিন্তু কীসের জেরে এমন পরিস্থিতি ?

ভারতে নিজেদের পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য দিতে পারে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি মামলায় প্রকারান্তরে এমনটাই হুঁশিয়ারি দিল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। এই নিয়েই গোটা দিন সংবাদ শিরোনামে হোয়াটস্যাপ। সত্যিই কি ব্যবসা গুটিয়ে নিতে পারে এই মেসেজিং সংস্থা ? কেনই বা সেটা করবে তারা ? আইনের সঙ্গে ঠিক কোনখানে বিরোধ? 

ঘটনার মূল সূত্রপাত ২০১৯ সালের একটি নির্দেশ থেকে। ওই নির্দেশ অনুযায়ী সরকারের তরফে মেসেজিং পরিষেবা দেয় এমন অ্যাপগুলিকে শনাক্তকরণ চিহ্ন রাখতে বলা হয়। কে মেসেজ পাঠিয়েছে তা দেখা যাবে ওই চিহ্ন মারফত। কিন্তু কী মেসেজ পাঠিয়েছে তা দেখা যাবে না। এই নিয়েই বিতর্কের সূত্রপাত‌‌। হোয়াটসঅ্যাপের মূল নীতির সঙ্গে সরাসরি বিরোধ বাধে এই নির্দেশে।

২০২১ সালের আইন

২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইনের ৪(২) ধারায় বলা হয় একই কথা। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্ম মেসেজিং পরিষেবা দেয়, তাদের বার্তা প্রেরকের তথ্য রাখতে হবে। সরকার বা সরকারি কোনও নির্দেশ এলে সংস্থাকে সেই বার্তা প্রেরকের তথ্য দিতে হবে। আইন হওয়ার জেরেই বিবাদ আরও জোরালো হয়‌। দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়। পিটিশন জমা দেয় হোয়াটসঅ্যাপ। ২০২১ সালের ওই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মেটা সংস্থা নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা বলে। 

কেন আনা হল এই আইন ?

সরকারপক্ষের দাবি, ডিজিটাল দুনিয়ায় অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই সমস্যার সমাধান করতেই এই আইন। মেসেজিং অ্যাপের মতো ডিজিটাল দুনিয়া ব্যবহার করে খুন, হুমকি, ধর্ষণের মতো ঘটনা বেড়ে গিয়েছে। দোষীদের ধরার জন্য এই পরিচয় জানার দরকার। একই সঙ্গে এই অপরাধগুলির জন্য অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হবে বলেও জানিয়েছে আইন‌ । 

হোয়াটসঅ্যাপের আপত্তি ঠিক কোনখানে ?

বর্তমানে যে এনক্রিপশন পরিষেবা হোয়াটসঅ্যাপ দেয়, তাতে বার্তা প্রেরক ও গ্রাহকের কোনও তথ্য জানা যায় না। এমনকি কী মেসেজ পাঠানো হয়, তাও জানা যায় না। তাদের পিটিশনে হোয়াটসঅ্যাপ উল্লেখ করে, এই আইন বলবৎ হলে বার্তা প্রেরকের তথ্য অন্য কাজেও লাগানো হতে পারে। এমনকি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজেও ব্যবহার করা হতে পারে। এই আশঙ্কার কথা জানয়েই নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। আপাতত আগামী ১২ অগস্ট এই মামলার শুনানি করা হবে। সেখানেই জানা যাবে হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Phone Restarting Benefits: সমস্যায় পড়লে তবেই ফোন রিস্টার্ট করেন ? নিয়মিত করলে কী কী উপকার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget