এক্সপ্লোর

Chandrayaan 3: চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান ৩, মহাকাশযান থেকে 'ল্যান্ডিং মডিউল' বিচ্ছিন্ন হতে বাকি আরও তিনটি পর্যায়

Lunar Mission: তৃতীয়বারের জন্য চন্দ্রাভিযান করছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুর রহস্য উন্মোচনের জন্য পাঠানো হয়েছে চন্দ্রযান ৩। এখানে রয়েছে ল্যান্ডিং মডিউল- ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।

Chandrayaan 3: পৃথিবীর টান কাটিয়ে চাঁদের কক্ষপথে (Moon Orbit) ঢুকে পড়েছে চন্দ্রযান ৩ (Chandrayaa 3)। চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে দেখার ক্ষেত্রে অবশ্য এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে প্রয়োজন সফলভাবে অবতরণ। আর এই সফট ল্যান্ডিং হবে একাধিক পর্যায়ে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩। ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে আপাতত একটি পরিকল্পিত অরবিট রিডাকশন ম্যান্যুভার পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের তৃতীয় চন্দ্রাভিযানে অংশগ্রহণ করা মহাকাশযান। ধীরে ধীরে চন্দ্রযান ৩- এর থেকে আলাদা হবে বিভিন্ন যন্ত্রাংশ। মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার, যার মধ্যে রয়েছে রোভার। এই ল্যান্ডারই আগামী ২৩ অগস্ট চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা রয়েছে। সব ঠিক থাকলে এবার সফলভাবেই অবতরণ করবে চন্দ্রযান ৩। বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান থেকে বিভিন্ন ইঞ্জিনের এভাবে বিচ্ছিন্ন হওয়ার ফলেই চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে। বর্তমানে অবস্থান 170 km x 4313 km। ইসরো সূত্রে খবর এর পরবর্তী পর্যায়ে কার্যক্রম হবে ৯ অগস্ট। ওইদিন ভারতীয় সময়ে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে এই কাজ হবে বলে খবর। 

কী এই অরবিট রিডাকশন ম্যান্যুভার?

ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান। যেকোনও স্পেসফ্লাইট বা মহাকাশযানের ক্ষেত্রে অরবিটাল ম্যান্যুভার বলতে বোঝায় ওই মহাকাশযানের অরবিট বা কক্ষপথ পরিবর্তনের জন্য প্রপালশন সিস্টেমের ব্যবহার। চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে এই অরবিট রিডাকশন ম্যান্যুভার বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গিয়ে, বলা ভাল কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি। আগামী ১৭ অগস্ট পর্যন্ত আরও তিনটি moon-bound maneuvers চালু থাকবে বলে জানিয়েছে ইসরো। এরপর চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডিং মডিউল। এই ল্যান্ডিং মডিউলের মধ্যে রয়েছে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'। একদম শেষ পর্যায়ে থাকবে de-orbiting maneuvers পদ্ধতি। এই পর্যায়ে চাঁদের কক্ষপথে থাকা মহাকাশযান থেকে ল্যান্ডিং মডিউল আলাদা হয়ে সফট ল্যান্ডিং করবে চাঁদের দক্ষিণ মেরুতে। ২৩ অগস্ট এই সফট ল্যান্ডিং হতে পারে বলে জানিয়েছে ইসরো। গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩। এরপর প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে। এই সময়কালে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরতে বাড়িয়ে ক্রমশ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযান। এবার একটু একটু করে চাঁদের চারপাশে থাকা এক একটি কক্ষপথ অতিক্রম করে চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণ করবে ল্যান্ডার এবং তার ভিতরে থাকা রোভার। এই কক্ষপথ অতিক্রমের জন্য পরিকল্পনা করে রাখা হয়েছে অরবিট রিডাকশন ম্যান্যুভার। 

 

চন্দ্রযান ৩ থেকে প্রথমবার কেমন দেখা গিয়েছে চন্দ্রপৃষ্ঠ 

এর মধ্যেই চন্দ্রযান ৩ দ্বারা প্রথমবার চন্দ্রপৃষ্ঠ দর্শনের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। প্রথম বার কাছ থেকে চাঁদের যে রূপ ধরা পড়েছে চন্দ্রযান-৩-এর ক্যামেরায়, তা প্রকাশ করেছে ইসরো। মাত্র ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে ধূসর গোলকের মতো দেখাচ্ছে পৃথিবীর উপগ্রহকে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ, তার বুকে জেগে থাকা বিরাটা আকারের গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়েছে। ওই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ISRO লেখে, 'চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদ। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি'। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে জানানো হয়েছে ISRO-র তরফে।

 

সফলভাবে সফট ল্যান্ডিং-ই আসল

আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান ৩- এর। এই মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার 'বিক্রম'কে বয়ে নিয়ে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে 'বিক্রম'। এই ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। তার পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি, যা পৃথিবীর নিরিখে ১৪ দিনের সমান। রোভার 'প্রজ্ঞান' পর্যবেক্ষণ করবে চাঁদের মাটি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে চাঁদের বুকে চন্দ্রযান ২ পাঠানোর চেষ্টা করেছিল ইসরো। তবে সেই অভিযান সফল হয়নি। এর চার বছর পর এবার ২০২৩ সালে তৃতীয়বার চন্দ্রাভিযান করছে ইসরো। লক্ষ্য চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অভিযান চালানো। 

আরও পড়ুন- পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল AI, ফের চমক কৃত্রিম বুদ্ধিমত্তার

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget