এক্সপ্লোর

Robot Commits Suicide: অফিসের সিঁড়ি থেকে ঝাঁপ, কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এই রোবট...

Robot Suicide in South Korea: এই প্রথম নয়, কাজের চাপ সহ্য করতে না পেরে এর আগেও রোবটের আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে।

নয়াদিল্লি: যন্ত্র সর্বস্বতায় মানুষের অন্তরাত্মার পীড়ার কথা ১০০ বছর আগে লিখেছিলেন রবীন্দ্রনাথ। বন্ধনমুক্ত মানবাত্মার জয় ঘোষণাই তাঁর 'মুক্তধারা' নাটকের মূলমন্ত্র ছিল। বর্তমান দিনে পৃথিবী যখন যন্ত্রসর্বস্ব হওয়ার দিকে এগোচ্ছে, শুধু মানুষই নন, শোষণের নাগপাশে বাঁধা পড়ছে যন্ত্রও। মুক্তির উপায় না পেয়ে মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে তাকেও। দক্ষিণ কোরিয়ায় যন্ত্রমানব বা রোবটের আত্মঘাতী হওয়ার ঘটনা অন্তত তেমনই ইঙ্গিত করছে। (Robot Commits Suicide)

এমনিতেই বেকারত্ব বেড়ে চলেছে দিন দিন। প্রযুক্তির দৌলতে আগামী দিনে অফিস-কাছারিতে মানুষের প্রয়োজন পড়বে না, রোবট দিয়েই কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আশাবাদী পুঁজিপতিরা। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই মানুষের বিকল্প হিসেবে উঠে আসতে শুরু করেছে রোবট। দক্ষিণ কোরিয়াও এর ব্যতিক্রম নয়। (Robot Suicide in South Korea)

দক্ষিণ কোরিয়ায় হোটেল-রেস্তরাঁ থেকে সরকারি-বেসরকারি দফতরে রোবটের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। International Federation of Robotics জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শিল্পক্ষেত্রে প্রতি ১০ জন কর্মীর মধ্যে একটি করে রোবট রয়েছে। মানুষের চেয়ে কত কম সময়ে তারা বেশি কাজ করে দিতে পারে, তার জাহিরও শোনা যায়। সেখানকার গুমি সিটি কাউন্সিলে সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত ছিল এমনই একটি রোবট। 'রোবট সুপারভাইজার' হিসেবে পদ অলঙ্কৃত করেছিল সে।

আরও পড়ুন: SpaceX Falcon 9 Rocket: ভুল কক্ষপথে ঢুকে ঝুলছে, পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ২০ স্যাটেলাইট, তদন্তের মুখে মাস্কের সংস্থা

কিন্তু গত ২৬ জুন বিকেলে গগনচুম্বী বিল্ডিংয়ের নীচের সিঁড়ির কাছ থেকে চূর্ণ-বিচূর্ণ অবস্থায় রোবটটিকে উদ্ধার করা হয়। গুমি সিটি কাউন্সিল জানায়, তাদের শীর্ষ রোবট আধিকারটির মৃত্যু হয়েছে। সাড়ে ছ'তলা থেকে নিজে থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে রোবটটি। আত্মঘাতী হওয়ার আগে রোবটটির আচরণও অদ্ভুত ঠেকছিল বলে জানিয়েছেন ওই দফতরের কর্মীরা। দক্ষিণ কোরিয়ায় এই প্রথম কোনও রোবটের আত্মঘাতী হওয়ার খবর সামনে এল। 

২০২৩ সালের অগাস্ট মাসে চাকরিতে নিয়োগ করা হয় রোবটটিকে। 'Bear Robotics' নামের ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা সেটি তৈরি করে। জানা গিয়েছে, সরকারি দফতরে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাজ করতে হতো তাকে। সিভিল সার্ভিস অফিসার হিসেবে আলাদা পরিচয়পত্রও ছিল তারা। নথিপত্র সরবরাহ থেকে তথ্য সংগ্রহ, হাজারো কাজ করতে হতো। সাধারণ ক্ষেত্রে একটি ফ্লোরেই যেখানে বিচরণ করে রোবটরা, ওই রোবটটি নিজে লিফট অপারেট করতে পারত। বিল্ডিংয়ের সর্বত্রই দৌড়াদৌড়ি করতে হতো তাকে। 

কাজের চাপ সহ্য করতে না পেরেই রোবটটি নিজেকে শেষ করে দিয়েছে বলে মত গবেষকদের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ কোরিয়া এবং অন্য দেশেও। এমনিতেই দক্ষিণ কোরিয়ায় চাকরি করা বেশ কষ্টসাধ্য। নির্ধারিত ৮-৯ ঘণ্টার চেয়েও বেশি সময় কাজ করতে হয় সরকারি-বেসরকারি কর্মীদের। Organisation for Economic Cooperation and Development-এর পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার নাগরিকরা প্রতি বছর গড়ে ১৯১৫ ঘণ্টা কাজ করেন। সহজে ছুটিও পাওয়া যায় না, যা নিয়ে বরাবর প্রশ্ন উঠেছে। এই কাজের চাপ থেকে রোবটটিও রক্ষা পেল না। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে এই প্রথম রোবটের আত্মঘাতী হওয়ার খবর সামনে এলেও, কয়েক বছর আগে আমেরিকাও একই ঘটনার সাক্ষী হয়। ওয়াশিংটন হারবারের জর্জটাউন ওয়াটারফ্রন্ট শপিং অ্যান্ড অফিস কমপ্লেক্সে নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন ছিল একটি রোবট। এদিক ওদিক সারাদিন ছুটে বেড়াতে হত রোবটটিকেও। এতে হতোদ্যম হয়ে সামনের একটি ফোয়ারায় ঝাঁপ দিয়ে সেটি আত্মঘাতী হয় বলে জানা যায়। 

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget