এক্সপ্লোর

Lara on Kohli: "বিশ্বকাপ না জেতায় যাঁরা বলেন কোহলির ফর্মের গুরুত্ব নেই...", একাংশ সমালোচককে একহাত লারার

Virat Kohli: সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন কোহলি। তিনটি শতরান সহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন তিনি। এর সঙ্গে হয়েছে একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরানের রেকর্ড

কলকাতা : বিশ্বকাপে কার্যত স্বপ্নের ফর্মে ছিল টিম ইন্ডিয়া। তবে, শেষরক্ষা হয়নি। ছেদ পড়ে ফাইনাল ম্যাচেই। ফলে, কোটি কোটি ভারতীয়র স্বপ্নভঙ্গ হয়। বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। গড়েছেন একাধিক রেকর্ড। যার জন্য কিংবদন্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট-বিশ্ব। কিন্তু একাংশ সমালোচকের মতে, ভারত বিশ্বকাপ জিততে না পারায়, কোহলির ফর্মের কোনও গুরুত্ব নেই। যা নিয়ে পাল্টা মত প্রকাশ করেছেন ক্রিকেটের আর এক কিংবদন্তি ব্রায়ান লারা। এহেন মন্তব্যে অসন্তুষ্ট তিনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন কোহলি। তিনটি শতরান সহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন তিনি। এর সঙ্গে হয়েছে একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরানের রেকর্ড। এমনকী ফাইনালেও কঠিন পরিস্থিতিতে নিজেকে মেলে ধরেন কিং কোহলি। ২০০৩-এর বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন সচিন তেণ্ডুলকর। ২০ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ডও ভেঙে দেন কোহলি। এটা কার্যত নিখুঁত বিশ্বকাপ অভিযান ছিল কোহলির। এহেন পারফরম্যান্স সত্ত্বেও, শেষ হাসি হাসতে পারেননি কোহলি। এই পরিস্থিতিতে কোহলির অবদানকে একাংশের গুরুত্ব না দেওয়ার প্রবণতার পরিপ্রেক্ষিতে লারার বক্তব্য, বৃহত্তর ছবিটা দেখতে হবে। যা হল কোহলির উত্তরাধিকার। ৩৫ বছর বয়সেও কীভাবে তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করে তুলেছেন, সেকথা তুলে ধরেন ব্রায়ান।

লারা বলেন, 'এই বিশ্বকাপটা ছিল আনন্দের। প্রথমত, বিরোট কোহলির জন্য। আমি জানি, অনেকেই বলবেন বা ইতিমধ্যেই বলেছেন, ভারত বিশ্বকাপ না জেতায় কোহলির ফর্মটা কোনও বিষয় নয়। দলগত খেলা হচ্ছে জয়ের বিষয় এবং এক জন খেলোয়াড় হিসাবে সেটাই আপনার এক নম্বর লক্ষ্য হওয়া উচিত। কিন্তু, দলগত সাফল্যের পেছনে রয়েছে ব্যক্তিগত সাফল্য। যেটা বিশ্বকাপে কোহলি ম্যাচের পর ম্যাচ করে দেখিয়েছেন। এই মানুষটা আরও অনেক কিছু করার যোগ্য। কিন্তু, কোহলির যে বিষয়টা আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে তা হল, তাঁর উত্তরাধিকার...কারণ উনি ক্রিকেটের রূপ বদলে দিয়েছেন এবং কীভাবে এই খেলাটার জন্য নিজেকে তৈরি করতে হবে সেই পরিভাষাও বদলে দিয়েছেন। খেলায় শৃঙ্খলা এনেছেন।'

দ্য বেঙ্গল ক্লাব ও দ্য টেলিগ্রাফের উদ্যোগে দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে আয়োজিত Tiger Pataudi Memorial Lecture-এ যোগ দেন লারা। সেখানে এই কিংবদন্তি আরও বলেন, 'একজন সুপারস্টার হিসাবে এবং যে উত্তরাধিকার তিনি ছেড়ে যাবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি, হয়তো কোনও একদিন কোহলি ঘুম থেকে উঠেছেন, টিভি খুলে দেখেন একজন বাঁহাতি ব্যাটার (নিজের সম্বন্ধে বলতে) ইংরেজ বোলারদের মুখোমুখি হচ্ছেন। কিন্তু, ভারতে আরও ১০০টা চ্যানেল রয়েছে এবং চ্যানেল ঘোরাতে ঘোরাতে হয়তো দেখলেন এক ডানহাতি মাস্টার ব্যাটারকে। কোহলি তখন আয়না দেখে হয়তো বলেছেন, বাঁ হাতে ব্যাট আমি করব না। ওই লোকটাকে দেখুন। ওই মানুষটার পথ আমি অনুসরণ করতে চাই। সেই লোকটা কে ? সচিন তেণ্ডুলকর।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget