এক্সপ্লোর

Smallest Pacemaker: ছোট চালের দানার থেকেও ছোট্ট, বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার ! কীভাবে কাজ করে ?

World's Smallest Pacemaker: চওড়ায় এটি ১.৮ মিমি, লম্বায় ৩.৫ মিমি, এবং ১ মিমি পুরু এই পেসমেকার আকারে একটি চালের দানার থেকেও ছোট।

কলকাতা: নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষকরা সম্প্রতি বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন। এমন আকারের এই পেসমেকার যে একটি সিরিঞ্জের আগায় একে রেখে সহজেই তা বসিয়ে দেওয়া যায় আপনার হৃদযন্ত্রে। চওড়ায় এটি ১.৮ মিমি, লম্বায় ৩.৫ মিমি, এবং ১ মিমি পুরু এই পেসমেকার আকারে একটি চালের দানার (World's Smallest Pacemaker) থেকেও ছোট। তবু একটি পূর্ণ আকারের পেসমেকারের মত সমান মাত্রার সমান দক্ষতার স্টিমুলেশন উৎপাদনে সক্ষম এই পেসমেকারটি।

সমস্ত ধরনের আকারের হৃদযন্ত্রের সঙ্গে সমান দক্ষতায় এই পেসমেকার কাজ করতে পারে। যে ইঞ্জিনিয়াররা এটি তৈরি করেছেন তাদের মতে এই পেসমেকারটি উপযুক্ত হবে সদ্যোজাত শিশুর মত নরম কোমল হৃদযন্ত্রের জন্য যাদের জন্মগত কোনও হৃদযন্ত্রজনিত (World's Smallest Pacemaker) সমস্যা রয়েছে। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বায়োইলেক্ট্রনিক্সের পথপ্রদর্শক এবং এই পেসমেকার তৈরির নেতৃত্বে থাকা জন এ রজার্স জানিয়েছেন, 'আমরা এই পেসমেকার তৈরি করেছি যা আদপে বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার। শিশুদের হার্ট সার্জারির ক্ষেত্রে চিকিৎসা জগতে এই ধরনের পেসমেকারের একটা প্রয়োজনীয়তা বা চাহিদা ছিল। আর সেখানে পেসমেকারের আকার ছোট করাটা সবথেকে বেশি জরুরি ছিল এবং চ্যালেঞ্জিং ছিল। শরীরের উপর এই যন্ত্রের লোড আকারে যত কম হবে তত ভাল হবে'।

কীভাবে কাজ করবে এই পেসমেকার

বর্তমানে অস্থায়ী পেসমেকার বসানোর জন্য অস্ত্রোপচারের মাধ্যমে হৃদযন্ত্রের পেশিতে ইলেক্ট্রোডগুলি সেলাই করে দেওয়া হয় এবং রোগীর বুকে একটি পাওয়ারড ডিভাইস বসিয়ে তারের সাহায্যে ইলেকট্রোডগুলি সংযুক্ত করা থাকে। যখন এই যন্ত্রাংশের আর প্রয়োজন থাকে না, চিকিৎসকেরা এই তারগুলি খুলে নেন যার ফলে অনেক সময় বিপদ দেখা যায়।

তবে এই সদ্য নির্মিত পেসমেকারে কোনও তার সংযোগ নেই। এটি শরীরে একেবারে মিশে যাবে যখন এটি আর দরকার পড়বে না। একটি গ্যালভানিক কোশের ক্রিয়ার উপরে এই ছোট্ট পেসমেকারটি কাজ করে। এটি এক ধরনের সাধারণ ব্যাটারি যা রাসায়নিক শক্তিকে তড়িৎশক্তিতে পরিণত করে।

এটি যখন আশেপাশের বায়োফ্লুইডের সংস্পর্শে আসে, এই ইলেকট্রোড ব্যাটারিতে রূপ নেয়। আর এর ফলেই তড়িৎশক্তি উৎপন্ন হয় যা হৃদযন্ত্রে স্টিমুলেশন পাঠায়।

যদি কোনও রোগীর হৃদস্পন্দন নির্দিষ্ট হারের থেকেও কমে যায়, এই ডিভাইস তা নজরে আনে এবং একটি নির্গমনকারী ডায়োডকে সক্রিয় করে দেয় নিজে থেকেই। এরপরে আলো জ্বলতে থাকে, নিভতে থাকে একটি নির্দিষ্ট ছন্দে, যা স্বাভাবিক হৃদস্পন্দনকে আবার ফিরিয়ে আনে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget