এক্সপ্লোর

Ponting On Maxwell: খুব তাড়াতাড়ি হয়ত ম্যাক্সওয়েলকে ফের টেস্ট দলেও দেখতে পাব: পন্টিং

Glenn Maxwell: বিশ্বকাপের মঞ্চেই দ্বিশতরানের ইনিংস খেলেছেন। এরপর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও শতরান হাঁকিয়ে দলকে সিরিজ হারের মুখ দেখে বাঁচিয়ে দিয়েছেন।

সিডনি: স্বপ্নের ফর্মে রয়েছেন। বিশ্বকাপ (World Cup 2023) জিতেছেন দেশের জার্সিতে। আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চেই দ্বিশতরানের ইনিংস খেলেছেন। এরপর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও শতরান হাঁকিয়ে দলকে সিরিজ হারের মুখ দেখে বাঁচিয়ে দিয়েছেন। গত দেড় মাস গ্লেন ম্যাক্সওয়েলের জন্য যেন সোনায় সোহাগা সময়। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। বিধ্বংসী এই ব্যাটারকে এবার ফের টেস্ট ফর্ম্যাটে দেখতে চান পন্টিং। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি ম্যাক্সওয়েলকে টেস্টের স্কোয়াডেও এবার দেখতে চাই। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে যে পরিস্থিতিতে ২০১ রানের ইনিংস খেলেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমি অনেক ক্রিকেট খেলেছি। অনেক ক্রিকেট দেখেছি। অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু ম্যাক্সওয়েলের সেই ইনিংসটি লাইফটাইম। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। আশা করি টেস্টে ফের সুযোগ পেলেও ও এই ফর্ম্য়াটেও এবার সাফল্য পাবে।'' উল্লেখ্য, ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন এই তারকা অজি অলরাউন্ডার। 

২০১৩ সালে টেস্টে অভিষেকের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত টেস্টে জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৪ ইনিংসে ৩৩৯ রান করেছেন ২৬ গড়ে। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৪। গড় ২৬ এর ওপর। টেস্টে মোট ৮ উইকেটও নিয়েছেন তিনি। তবে ধারাবাহিক পারফর্ম না করতে পারায় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল ৩৫ বছরের এই তারকা ক্রিকেটারকে। তবে ফের যেভাবে প্রতি ম্য়াচেই ম্য়াক্সওয়েলের ব্যাট জ্বলে উঠছে, তাই পন্টিং চাইছেন অজি টেস্ট স্কোয়াডে ম্যাক্সওয়েলকে ফেরানোর এটাই সেরা সময়। 

পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম। ঠিকভাবে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বিশ্বকাপের মঞ্চে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে একটি খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসে এদিন একগুচ্ছ রেকর্ড ভাঙেন। প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে ম্যাক্সওয়েল ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকালেন। বিশ্বকাপের ইতিহাসে এটা অস্ট্রেলিয়ান সর্বোচ্চ স্কোর তো বটেই, বিশ্বকাপের দ্রুততম দ্বিশতরানও বটে। ১২৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। ম্য়াক্সওয়েসই প্রথম ব্যাটার যিনি ওপেন না করেও দ্বিশতরান হাঁকালেন। ওয়ান ডে ইতিহাসে পাঁচ বা তার নীচে কোনও ব্যাটারের এটি সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় শতরান। মেগা টুর্নামেন্টে পাঁচ বা তার নীচে নেমে আর কোনও ব্যাটারের এতগুলি শতরান করার কৃতিত্ব নেই।

সেরা শিরোনাম

Bengal vs Maharashtra Day 4: ৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
Bengal vs Maharashtra Day 4 Lunch: পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget