এক্সপ্লোর

Clarke On Bumrah: তিন ফর্ম্যাট মিলিয়ে বুমরাই সর্বকালের সেরা! বিরাট সার্টিফিকেট দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি

India vs Australia: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক দরাজ সার্টিফিকেট দিলেন বুমরাকে । জানিয়ে দিলেন, ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ধরলে বুমরা সর্বকালের সেরা । 

সিডনি: তাঁর দল সিরিজ হেরে গিয়েছে । তবু যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে মুগ্ধ অস্ট্রেলীয় ক্রিকেটারেরাও ।       

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক দরাজ সার্টিফিকেট দিলেন বুমরাকে । জানিয়ে দিলেন, ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ধরলে বুমরা সর্বকালের সেরা ।      

বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) সিরিজের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন বুমরা ।  সেই পারফরম্যান্সের পরে সব ফর্ম্যাট মিলিয়ে বুমরাকে সর্বকালের সেরা ফাস্টবোলার হিসাবে বেছে নিয়েছেন ক্লার্ক । সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের মাঝপথে চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত বুমরা ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়েছিলেন ।

বুমরাের অনুপস্থিতি সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে সুবিধা করে দেয় । তৃতীয় দিনে ১৬২ রানের লক্ষ্য তাড়া করে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া । বুমরা অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়তে পারেননি । অস্ট্রেলিয়ায় সফরকারী পেস বোলারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির রয়েছে সিডনি বার্নসের । ১৯১১-১২ সালে ৩৪ উইকেট নিয়েছিলেন তিনি । বুমরা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনের সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি পুরুষদের বিভাগে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন  ।       

ক্লার্ক ইএসপিএন-এর একটি অনুষ্ঠানে বলেছেন, "আমি বুমরাকে নিয়ে সিরিজ শেষ হওয়ার পরেও ভাবছিলাম । আমি আসলে মনে করি ও তিনটি ফরম্যাটেই সেরা ফাস্টবোলার ।" যোগ করেন, "আমি অনেক দুর্দান্ত ফাস্টবোলারকে জানি, কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রা টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারেনি । তাই আমি ওদের কথা বলছি না । তবে যারা তিনটি ফরম্যাটেই খেলেছে, তাদের মধ্যে বুমরাই সেরা ।"

ভারতের অন্যান্য ফাস্টবোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ছিলেন সদ্যসমাপ্ত সিরিজে পরবর্তী সর্বোচ্চ উইকেট শিকারি । যিনি ৩১.১৫ গড়ে ২০ উইকেট নিয়েছিলেন । সিডনিতে প্রসিদ্ধ কৃষ্ণের ছয় উইকেট ইঙ্গিত দিয়েছিল যে, ভবিষ্যতেও তিনি মূল্যবান হতে পারেন । তবু অস্ট্রেলিয়া ব্রিসবেন এবং মেলবোর্ন উভয় মাঠেই ৪০০ পেরিয়ে যেতে সক্ষম হয় । তবু বুমরাকে দেখে মুগ্ধ ক্লার্ক ।

আরও পড়ুন: বুমরাকে রাগিয়ে দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার তরুণের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget