এক্সপ্লোর

Exclusive: প্যারালিম্পিক্সে রুপো জিতলেও এই আক্ষেপ রয়েই গিয়েছে যোগেশের

Exclusive: পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫৬ বিভাগে রুপো জিতেছেন যোগেশ। ৪৪.৩৮ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে ডিসকাসে রুপো জিতেছেন। কিন্তু এরপরও যোগেশের আক্ষেপ রেকর্ড অল্পের জন্য হাতছাড়া করে দেওয়ার।

কলকাতা: শারীরিক প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। শুধু অংশগ্রহণ করাই নয়, প্যারালিম্পিক্সের মঞ্চে রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। কিন্তু এরপরও একটা আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছে যোগেশ কাথুয়ানিয়াকে। এবার টোকিও প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন যোগেশ। এবিপি লাইভ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। ফোনে একান্ত সাক্ষাৎকারে এবিপি লাইভের সঙ্গে নিজের পদক জয়ের অভিজ্ঞতা ভাগ করলেন এই প্যারা অ্যাথলিট। 

এবারে পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫৬ বিভাগে রুপো জিতেছেন যোগেশ। ৪৪.৩৮ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে রুপো জিতেছেন। কিন্তু এরপরও যোগেশের আক্ষেপ রেকর্ড অল্পের জন্য হাতছাড়া হওয়ার। প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে রেকর্ড ৪৫.৩৩ মিটার। এবিপি লাইভকে ফোনে কাথুয়ানিয়া বলছেন, 'করোনার জন্য আমাদের প্রস্তুতিতে অনেক ব্য়াঘাত ঘটেছিল। কিন্তু আমি প্রস্তুতিতে বেশ কয়েকবার ৪৫.৩৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলাম ডিসকাস থ্রোয়ে। দিল্লিতে ট্রায়ালের সময়ও আমি বেশ কয়েকবার ৪৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলাম। এই বিভাগে বিশ্ব রেকর্ড ৪৬.৬৮ মিটার। আর আমি এই দূরত্ব খুব অনায়াসেই প্রস্তুতির সময় বারবার অতিক্রম করছিলাম। কিন্তু প্যারালিম্পিক্সের মঞ্চে ফাউল হয়ে গিয়েছিল। পোডিয়ামে উঠে রুপোর পদক যখন পেলাম, তখনও মাথায় এই বিষয়টা কাজ করছিল। প্যারালিম্পিক্স রেকর্ডটা গড়তে পারলে আমার আরও বেশি ভাল লাগত।'

২০০৬ সালে জি বি সিনড্রোম শরীরে দানা বাঁধে। কিন্তু পিছপা হননি বছর চব্বিশের যোগেশ। তিনি বলছেন, 'পরিবার আমাকে সবসময় সমর্থন জুগিয়ে গিয়েছে। বিশেষ করে শুরুর দিকে আমার মা আমার ফিজিও হিসেবেও কাজ করেছে। ২০১৭ সালে ডিসকাসের প্রতি ভালবাসা তৈরি হয়। এরপরই প্রস্তুতি শুরু করি। এটা আমার প্রথম প্যারালিম্পিক্স ছিল। পদক পাব আশা করিনি। তবে ট্র্যাকে নামার সময়ই একটা অত্মবিশ্বাস কাজ করছিল যে আমিও পারব।'

যোগেশের সাফল্য এই প্রথম নয়। ২০১৮ সালে এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু তার পরের বছরই বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ। হরিয়ানা এই তরুণ বলছেন, 'টোকিওতে প্রথম চেষ্টায় ফাউল না হলে হয়ত প্যারালিম্পিক্সের রেকর্ডটা গড়তে পারতাম। কিন্তু এখন আর পেছনে ফিরে তাকাতে রাজি নই আমি। আগামী বছর চিনে এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে ভাল পারফর্ম করাই লক্ষ্য।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget