এক্সপ্লোর

Starlink: ভারতে আসছে স্টারলিঙ্কের ডেটা কানেকশন, মাসে কত খরচ হবে ? কী কী সুবিধে ?

Starlink to Launch Service in india: ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিঙ্ক। ভারতে এই দুই সংস্থার ইতিমধ্যেই বিপুল বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

Starlink Service:  ভারতে পরিষেবা দেওয়ার জন্য এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এবার জিও এবং এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই দেশে শুরু হবে স্টারলিঙ্কের পরিষেবা। ইতিমধ্যেই আরও নানা দেশে এই পরিষেবা (Starlink Service) শুরু করেছে এলন মাস্কের স্পেস এক্স সংস্থা, এবার আসবে ভারতেও। গতকাল এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি পোস্টে জানান, ভারতে স্টারলিঙ্ককে (Starlink) স্বাগত। এটি রেলওয়ে প্রকল্পের জন্য খুবই সহায়ক হবে, যদিও এই পোস্ট পরে তিনি মুছে দেন।

কবে থেকে ভারতে শুরু হবে পরিষেবা

আর কয়েকদিনের মধ্যেই ভারতে শুরু হয়ে যাবে স্টারলিঙ্কের পরিষেবা। প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সরকারের সমস্ত শর্তাবলী মেনে নিয়েছে এই সংস্থা। বর্তমানে দেশের বিভিন্ন বিভাগে স্টারলিঙ্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই দেশে পরিষেবা দেওয়া শুরু করবে স্টারলিঙ্ক।

জিও এবং এয়ারটেলের সঙ্গে কেন হল চুক্তি ?

ভারতের টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিঙ্ক। ভারতে এই দুই সংস্থার ইতিমধ্যেই বিপুল বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ভারতের বেশিরভাগ জায়গাতেই এই সংস্থাগুলির নেটওয়ার্ক রয়েছে। এই দুই সংস্থাই এবার থেকে স্টারলিঙ্ক ইকুইপমেন্ট বিক্রি করবে অনলাইন ও অফলাইন স্টোরে। এয়ারটেল পরিকল্পনা করছ্র যাতে তাদের নেটওয়ার্কের মধ্যেই স্টারলিঙ্ক ইন্ট্রিগ্রেট করা যায়। তবে অন্যদিকে রিলায়েন্স জিও সংস্থা তার ব্রডব্যান্ড সিস্টেমে এই স্টারলিঙ্ক অন্তর্ভুক্ত করতে পারে।

কত স্পিড পাবেন ? খরচ কত হবে ?

একেক দেশে স্টারলিঙ্কের প্ল্যানের খরচ একেক রকম রয়েছে। আমেরিকায় এটি সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে। প্রতি মাসে যার খরচ ৭ হাজার টাকা। আবার ভুটানে এই স্টারলিঙ্কের প্ল্যানের খরচ পড়বে মাসে ৩ হাজার টাকা, এই প্ল্যানে ইন্টারনেটের স্পিড থাকবে ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত। স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল প্ল্যানের খরচ পড়বে ৪২০০ টাকা যেখানে আপনি ২৫-১০০ এমবিপিএস স্পিড পাবেন ইন্টারনেটের। জাম্বিয়াতে স্টারলিঙ্কের প্ল্যানের খরচ আরও কম। ভারতীয় মুদ্রায় মাসে ২ হাজার টাকা দিলেই একজন সেখানে স্টারলিঙ্কের সাবস্ক্রিপশন নিতে পারবেন। মালয়েশিয়াতে এর খরচ হবে মাসে ৩৮০০ টাকা, অস্ট্রেলিয়াতে খরচ হবে ৭৮০০ টাকা আর অস্ট্রিয়াতে স্টারলিঙ্কের খরচ হবে ৪৭০০ টাকা।

আরও পড়ুন: Stocks To Buy: ১৭ হাজার কোটির অর্ডার পেয়েছে সংস্থা, এবার ছুট দিয়েছে প্রতিরক্ষা বিভাগের এই স্টক; কিনে রাখলে মুনাফা হবে ? 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget