এক্সপ্লোর

Aston Martin DB12: চোখ ফেরানোই দায় ! অ্যাস্টন মার্টিনের নয়া মডেল যেন গাড়িপ্রেমীদের স্বর্গ

Aston Martin DB12 India: ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থার এটিই প্রথম মডেল যা কিনা ভারতের বাজারে আসতে চলেছে। সুপার কার আর জিটির মিশেলে তৈরি এই গাড়িটি দেখতে যেমন, চালাতেও তেমন অসাধারণ অভিজ্ঞতা।

সোমনাথ চট্টোপাধ্যায়: গাড়ির দিকে তাকিয়ে থাকবেন হাঁ করে নাকি গাড়িটা চালাবেন ? এটাই মনে হয়েছিল আমার এই নতুন গাড়ির চাবি হাতে পেয়ে। আমার দেখা অন্যতম সুন্দর গাড়িগুলির মধ্যে একটি এই অ্যাস্টন মার্টিন ডিবি ১২ (Aston Martin DB12)। দিল্লিতে হাড়কাঁপানো শীতের এমনই সকালে গাড়ির সিটবেল্ট বেঁধে নিয়ে চড়ে বসেছিলাম এই অ্যাস্টনে। স্টার্ট বাটনে চাপ দিয়ে V8 গাড়ি চালানো শুরু করি। ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থার গাড়ির মডেলের মধ্যে এটিই প্রথম যা কিনা ভারতের বাজারে আসতে চলেছে। সুপার কার আর জিটির মিশেলে তৈরি এই গাড়িটি দেখতে যেমন, চালাতেও তেমন অসাধারণ অভিজ্ঞতা। অ্যাস্টন মার্টিন এই গাড়িটিকে বলছে 'সুপার ট্যুরার'। প্রচণ্ড আগ্রাসী রীতিতে ভারতের রাস্তায় নামতে চলেছে এই গাড়ি। অন্য সব মডেলকে যা কিনা এক নিমেষে পিছনে ফেলে দেবে।

কী কী বিষয় চমকে দেবে?

এটা অ্যাস্টন মার্টিনের নয়া যুগ বলা চলে। আর এবার এই সংস্থা জোর দিয়েছে তাদের লুক এবং ডিজাইনের উপর। ট্রাডিশনাল অ্যাস্টন মার্টিনের (Aston Martin DB12) লুক রয়েছে, তবে এর সঙ্গে মিশেছে সুপারকারের ডিজাইন। রাস্তায় চালাতে শুরু করলে যে কোনও মুহূর্তে এই গাড়ি ট্রাফিক থামিয়ে দেবে, তার সঙ্গে এক গাদা লোক ভিড় করে আসবে গাড়ির চারপাশে। এই গাড়ি চালালে মনে হবে যেন কোনও বলিউডি তারকা তাঁর ছবির প্রিমিয়ারে যাচ্ছেন। আমার কাছে সুপারকার হিসেবে খুব একটা আনকমফর্টেবল নয়, চওড়া ভিস্যুয়াল স্ক্রিন, যথাযথ মাপের কেবিন রয়েছে এতে। তবে নতুন সংযোজন হিসেবে এতে যোগ হয়েছে নতুন ঘরানার ইনফোটেইনমেন্ট সিস্টেম। এতে সব ফাংশনই টাচস্ক্রিনে রয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু ক্রুশিয়াল ড্রাইভ বাটন ম্যানুয়ালি রাখা হয়েছে যেটা একটা বাড়তি সুবিধে। তবে বলা যায় টাচস্ক্রিনের কিছু কিছু লে আউটে আরেকটু বদল এলে ভাল হয়, অন্যদিকে ডায়াল ইনফো অনেকটাই ছোট হয়ে গিয়েছে।

ইঞ্জিন কেমন ?

তবে এর টুইন টার্বো ভি৮ ইঞ্জিন দেখার জন্যেই আমি বেশি উৎসুক ছিলাম। ডিবি ১২ মডেলেই প্রথম এই ইঞ্জিন এসে যুক্ত হয়েছে। তাও আবার ৬৭০ বিএইচপি। অন্য যে কোনও গাড়িকে যা কিনা পারফরম্যান্সের দিক থেকে টেক্কা দিতে সমর্থ। এই গাড়ি চালানোর সময় যে আওয়াজটা হয় তা আপনার কানে বাজবে, কিন্তু আপনি কোনওভাবেই বিরক্ত হবেন না। একেবারে প্রাণহীন সুপারকার বলা চলে না একে।


Aston Martin DB12: চোখ ফেরানোই দায় ! অ্যাস্টন মার্টিনের নয়া মডেল যেন গাড়িপ্রেমীদের স্বর্গ

গতি কতটা ?

মাত্র ৩.৬ সেকেন্ডের মধ্যেই এই গাড়িটি (Aston Martin DB12) ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে পারে। আর সর্বোচ্চ এর গতি ঘণ্টায় ৩০০ কিমি। হুইল ড্রাইভ না থাকলেও এর এত সুন্দর গ্রিপের কারণে এই গাড়ি বেশি গতিতে চালিয়েও আনন্দ পাওয়া যায়। যেহেতু আকারে বড় গাড়ি তাই রাস্তায় বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। এর স্পেস নিয়ন্ত্রণে রাখাই বড় কাজ।  

দামে ভাল ?

দাম ৪.৫ কোটি টাকা যা কিনা সুপারকার হিসেবে অনেকটাই বেশি, কিন্তু জিটি গাড়ির তুলনায় অনেকটাই কম।

কী পছন্দ, কী পছন্দ নয়?

লুক, পারফরম্যান্স, ড্রাইভিং অভিজ্ঞতা, কোয়ালিটি ইত্যাদি বিষয় গাড়িটিতে বেশ ভাল লেগেছে। তবে এর অতিরিক্ত দাম, রিয়ার সিট এগুলো ভাল লাগেনি।

আরও পড়ুন: New Hyundai Creta 2024: ২৫০০০ টাকাতেই বুকিং, কী চমক রয়েছে হুন্ডাই ক্রেটার নতুন এই মডেলে ?

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget