এক্সপ্লোর

Upcoming IPO: টিসিএসের রেকর্ড ভেঙে দেবে, এই সংস্থা আনতে চলেছে দেশের সবথেকে বড় টেক IPO

Hexaware Tech IPO: টাটা গ্রুপের আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংক্ষেপে টিসিএস এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও আনার রেকর্ড গড়েছিল। এটি দেশের মধ্যেও সবথেকে বড় আইটি সংস্থা।

Hexaware Tech IPO: স্টক মার্কেটের এই সাম্প্রতিক র‍্যালিতে বেশ কিছু সংস্থা তাদের আইপিও নিয়ে এসেছে আর সেই আইপিওগুলিতে (Upcoming IPO) বিপুল মুনাফাও হয়েছে। মুম্বইয়ের এমনই একটি টেক সংস্থা হেক্সাওয়্যার টেকনোলজি (Hexaware Tech IPO) সম্প্রতি বাজারে আইপিও আনার জন্য সেবির কাছে DHRP জমা করেছে।

আইটি সেক্টরের সবথেকে বড় আইপিও

জানা গিয়েছে হেক্সাওয়্যার টেকনোলজি সবথেকে বড় একটি আইপিও নিয়ে আসতে চলেছে। এই আইপিওর ইস্যু সাইজ হতে চলেছে ১০ হাজার কোটি টাকা। বাজার নিয়ন্ত্রক সেবি যদি এই আইপিওকে অনুমোদন দেয়, তাহলে এই সংস্থা এতদিনকার টিসিএসের রেকর্ডও ভেঙে দেবে। টিসিএস এতদিন পর্যন্ত দেশের আইটি সেক্টরে সবথেকে বড় আইপিও আনার জন্য রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নাম উঠে আসবে হেক্সাওয়্যার টেকনোলজিসের।

টিসিএসের রেকর্ড ভেঙে দেবে এই সংস্থা

টাটা গ্রুপের আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংক্ষেপে টিসিএস এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও আনার রেকর্ড গড়েছিল। এটি দেশের মধ্যেও সবথেকে বড় আইটি সংস্থা। আজ থেকে ২০ বছর আগে এই সংস্থা ৪৭১৩ কোটি টাকার আইপিও নিয়ে এসেছিল। আর হেক্সাওয়্যার টেকনোলজি সংস্থা পরিকল্পনা করেছে বাজারে আইপিও এনে ৯৯৫০ কোটি টাকা সংগ্রহ করার। অর্থাৎ এই আইপিওর ইস্যু সাইজ টিসিএসের আইপিওর থেকেও ২ গুণ বড় হবে।

এই পরিকল্পনাকে ঘিরে জল্পনা বাড়ছে এই কারণে

হেক্সাওয়্যার টেকের এই আইপিওকে ঘিরে অনেক প্রশ্ন উঠছে যদিও। এর আগে এই আইটি সংস্থা স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছিল। ২০০২ সালের জুন মাসে এই সংস্থার আইপিও এসেছিল বাজারে। কিন্তু ৪ বছর আগে এই সংস্থার শেয়ার তালিকা থেকে বাদ পড়ে যায়। ২০২০ সালে পুরনো প্রোমোটার সংস্থা বিয়ারিং প্রাইভেট ইকুইটি এশিয়া হেক্সাওয়্যার টেকনোলজিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। ফলে প্রশ্ন উঠছে এই সংস্থা প্রথমে নিজেদের প্রাইভেট ঘোষণা করে, তারপর আবার বাড়ন্ত দামে আইপিও আনার চেষ্টা করছে। এটি বিনিয়োগকারীদের জন্য বড় জালিয়াতিও হতে পারে বলে অনেকেই মনে করছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Swiggy Fraud: ৩৩ কোটির জালিয়াতি সুইগি কর্মীর, IPO আনার আগেই চাপের মুখে সংস্থা

সেরা শিরোনাম

Health Insurance: ৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
Emergency Fund or FD: হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
Credit Card Offers: উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
Gold Loan Vs Personal Loan: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget