এক্সপ্লোর

UPI Transaction: ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে বড় বদল, নতুন কী নিয়ম আসছে ?

UPI Payments: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে বেশিরভাগ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি।

UPI Payments Rule: আজকালকার দ্রুতগতির জীবনে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই একটা বড় ভূমিকা রাখে। ঘরে বসেই সমস্ত ধরনের লেনদেন এর মাধ্যমে সহজেই করে ফেলা সম্ভব। খাবার, পানীয়র দাম দেওয়া থেকে শুরু করে বড় বড় লেনদেন সবই এখন ইউপিআইয়ের মাধ্যমে করা সম্ভব। সঙ্গে সঙ্গে পেমেন্ট করা যায় এই ইউপিআইয়ের (UPI Payments) মাধ্যমে। তবে এবার আগামী মাসের শুরু থেকেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই এই ইউপিআই লেনদেনের নিয়মে বড় বদল আনতে চলেছে। একটা বিশেষ ধরনের লেনদেন (UPI Transactions) আর ইউপিআইতে করা যাবে না। এই ধরনের লেনদেন হলে আপনা থেকেই তা বাতিল হয়ে যাবে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে সমস্ত লেনদেনে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই ধরনের লেনদেন বাতিল হয়ে যাবে আপনা থেকেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের অধীনে এই এনপিসিআই দেশের রিটেল পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম তত্ত্বাবধান করে। আর এর অধীনেই চলছে ইউপিআই সিস্টেম যা রিটেল লেনদেন ও বাণিজ্যিক লেনদেন উভয়ের রাস্তাই সহজ করে দিয়েছে।

এর আগে ৯ জানুয়ারি একটি সার্কুলার জারি করে এনপিসিআই জানিয়েছিল প্রতিটি ইউপিআই লেনদেনে একটি মৌলিক ট্রানসাকশন আইডি তৈরি হয়, এই ট্রানসাকশান আইডিতে সাধারণত সংখ্যা এবং ক্যারাক্টার থাকে। এই আইডিতেই যদি কখনও স্পেশাল ক্যারাক্টার চলে আসে, তাহলে সেই লেনদেন বাতিল করে দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। ৯ জানুয়ারির সার্কুলারে সমস্ত ইউপিআই ইকোসিস্টেম সংস্থাকে আলফা-নিউমেরিকে ট্রানসাকশান আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে বেশিরভাগ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি। লেনদেনের ক্ষেত্রে জটিলতা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সেন্ট্রাল সিস্টেম থেকে এবার স্পেশাল ক্যারাক্টার সহ আইডি থাকলেই তা বাতিল করে দেওয়া হবে। ২০১৬ সালে নোটবন্দির পর থেকে ইউপিআই লেনদেন ব্যাপক হারে বেড়ে গিয়েছে বাংলায়। গত বছর ডিসেম্বর মাসে সারা দেশে ১৬.৭৩ বিলিয়ন লেনদেন হয়েছে ইউপিআইতে। আর টাকার মূল্যে ডিসেম্বর মাসে এই মাধ্যমে ২৩.২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: Bank Holiday: ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না; আপনার শহরে কবে কবে ছুটি ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget