এক্সপ্লোর

UCO Bank: বেড়েই চলছে এই ব্যাঙ্কের শেয়ার, একলাফে ১৪.৫ শতাংশ বাড়ল দাম- কেনা আছে ?

UCO Bank Share Price: ৬ দিন ধরেই ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে ইউকো ব্যাঙ্কের শেয়ারের দাম। সোমবারের বাজারে এই শেয়ার তার ৮ বছরের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। আরও বাড়বে শেয়ারের দাম ?

Share Market: বেড়েই চলেছে এই ব্যাঙ্কের শেয়ারের দাম। গত সেশনে সোমবারের বাজারে আরও ১৪.৫ শতাংশ বাড়ল এই ব্যাঙ্কের শেয়ার। ২০১৫ সালের জুন মাস থেকে এই শেয়ারের দাম এবার প্রথমবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছল। বিপুল হারে বাড়ল ভলিউম, ৫৭.৭৫ টাকার সীমা ছুঁয়ে ফেলেছে এই ইউকো ব্যাঙ্কের শেয়ারের (UCO Bank Share Price) দাম। গত ৬টি সেশনে একলাফে ৪০ শতাংশ বেড়েছে এই শেয়ার। সোমবার NSE ও BSE-তে এই ব্যাঙ্কের শেয়ারের ভলিউম বেড়েছে ২.৩১ গুণ।

পজিটিভ ইঙ্গিত সংস্থার ব্যবসায়

৬ দিনে ৪০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই ব্যাঙ্কের শেয়ার। অন্তর্বর্তীকালীন বাজেটের আবহে PSU ব্যাঙ্কের এই পজিটিভ র‍্যালি আশা জুগিয়েছে বিনিয়োগকারীদের মনে। বাজেটে সরকার ফিসক্যাল ডেফিসিটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২০২৪ অর্থবর্ষের জন্য ৫.৮ শতাংশ এবং ২০২৫ অর্থবর্ষের জন্য ৫.১ শতাংশ। অন্যদিকে গ্রস বরোয়িংয়ের মাত্রাও বেড়েছে, ১৪.১৩ লক্ষ কোটি টাকা। আর এর ফলে ১০ বছরের যে গভর্নমেন্ট ইল্ড তা কমে গিয়েছে, লাভবান হয়েছে PSU ব্যাঙ্কগুলি। একইসঙ্গে জানা গিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের ফেব্রুয়ারির মানিটারি পলিসি কমিটিতে রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় PSU ব্যাঙ্কের পক্ষে তা ইতিবাচক ফল দিয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই এই রেপো রেট ৬.৫ শতাংশেই স্থির রয়েছে।

বন্ড ইল্ডে লাভ

২ ফেব্রুয়ারি বন্ড ইল্ড প্রায় ৭.০২ শতাংশ কমে যায়। গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ধরলে এই মাত্রাই সর্বনিম্ন। এদিনই বাজারে ৬ শতাংশ লাফ দিয়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। এদিন ইউকো ব্যাঙ্কের শেয়ারের (UCO Bank Share Price) দাম পৌঁছায় ৫১.৬০ টাকায়। পরিসংখ্যানে দেখা গিয়েছে এই শেয়ার ৮ বছরের মধ্যে এর সর্বোচ্চ উচ্চতায় আছে এখন।

আজকের বাজারে কেমন ওঠানামা

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাজার খুলতেই ইউকো ব্যাঙ্কের শেয়ারে লাফ শুরু হয়। সকালের সেশনে এই শেয়ার ৫০.৬৮ টাকা থেকে ১৩.৯৩ শতাংশ বেড়ে হয় ৫৭.৭৪ টাকা। পরে আরও বাড়ে দাম। ৫৯.১৯ টাকায় পৌঁছে যায় এই শেয়ারের (UCO Bank Share Price) দাম। এখনও পর্যন্ত ৬০.৬৫ টাকার সর্বোচ্চ সীমা আছে এই শেয়ারে এবং সর্বনিম্ন সীমা আছে ২২.২৬ টাকা।

মুনাফা কমেছে

তবে ব্যাঙ্কের (UCO Bank Share Price) মুনাফা কমেছে ২০২৪ সালের তৃতীয় অর্থবর্ষে। ইয়ার-অন-ইয়ার প্রফিট ২৩ শতাংশ কমে ৫০৫ কোটি টাকা হয়েছে। সুদ থেকে আয় বেড়েছে ১.৮৪ শতাংশ, ইয়ার-অন-ইয়ার উপার্জন হয়েছে এই তৃতীয় অর্থবর্ষে ১৯৫২ কোটি টাকা।   

আরও পড়ুন: Facebook News: জন্মদিনে বড় সারপ্রাইজ ফেসবুকের ! বিশ্ববাজারে ইতিহাস গড়ল মেটার শেয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget