এক্সপ্লোর

Coal Scam: কয়লা পাচার মামলায় রাজ্য পুলিশের ১০ আধিকারিককে ভবানী ভবনে তলব সিআইডির

CID Summons: কয়লা-পাচার মামলায় এবার রাজ্য পুলিশের ১০ জন আধিকারিককে ভবানীভবনে তলব সিআইডি-র। সূত্রের খবর, পাচারে তাঁদের ভূমিকা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হবে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কয়লা-পাচার (coal scam) মামলায় এবার রাজ্য পুলিশের (state police) ১০ জন আধিকারিককে ভবানীভবনে তলব সিআইডি-র (CID)। সূত্রের খবর, পাচারে তাঁদের ভূমিকা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হবে। আজ থেকে তিন দিন জিজ্ঞাসাবাদ চলবে।

কী জানা গেল?
২০১৯ সাল থেকে ২০২১ অর্থাৎ মূলত যে সময় কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ, সেই সময় আসানসোলের খনি অঞ্চলে যে পুলিশ আধিকারিকরা কর্মরত ছিলেন তাঁদের মধ্যে ১০ জনকে তলব করেছে রাজ্য পুলিশের সিআইডি। ওসি পদমর্যাদার এক অফিসার-সহ তিন জনকে আজ তলব করা হয়েছে। তাঁরা দুপুর ১টার পর আসবেন। আগামিকাল অন্য তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। পরশু দিন তলব করা হয়েছে আরও ৪ জনকে। কয়লা পাচারে আদৌ পুলিশ আধিকারিকদের কোনও ভূমিকা ছিল কিনা, কী ভবে কয়লা পাচার হত ইত্যাদি জানতেই এই তলব। ধাপে ধাপে ১০ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে বাস্তবটা বুঝে নিতে চান রাজ্য পুলিশের গোয়েন্দারা। 

এখনও পর্যন্ত যা হয়েছে...
সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডের তদন্তে এর মধ্যে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকরাও। অগাস্টের গোড়ায় হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে সঞ্জয় মালিক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পর তিন দিনের ট্রানজিট রিমান্ডে সঞ্জয় মালিককে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। তাঁকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। এর দিনকয়েক আগেই কয়লা পাচারকাণ্ডে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছিল সিআইডি। সূত্রের খবর, আব্দুল বারিক বিশ্বাসকে জেরা করেই ব্যবসায়ী সঞ্জয় মালিকের হদিশ মেলে। 

সিবিআই-তদন্তের গতিপ্রকৃতি...
গত জুলাইয়ে সুভাষ মুখোপাধ্যায় নামে ইসিএলের আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেছিল সিবিআই। এই নিয়ে কয়লাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন ৮ ইসিএল কর্তা। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। কয়লাকাণ্ডে (Coal Scam) আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। CBI’এর আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার থেকে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন ধৃত বর্তমান ও প্রাক্তন ECL আধিকারিকরা। তবে সূত্রের খবর, শুধু অনুপ মাঝি নন, আরও অনেক কয়লা মাফিয়ার থেকেই ধৃতেরা কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। 

আরও পড়ুন:গরু পাচারের টাকা কোথায়? জানতে সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন ইডি-র

সেরা শিরোনাম

Mid Day Meal: মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget