এক্সপ্লোর

Rath Yatra Tarapith : তারাপীঠে 'মা' ঘুরবেন আজ রথে চড়ে, ভক্তদের বিলোবেন আশীর্বাদ, কেন এই রীতি

বছরে শুধুমাত্র এই দিনটিতেই গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা হয় মায়ের বিগ্রহ। রথে করে ঘোরানো হয় তারামাকে। 

বীরভূম : মঙ্গলবার । দেশব্যাপী রথযাত্রা উৎসব। রীতি মেনে পূজিত হবেন জগন্নাথ - বলরাম - সুভদ্রা।  

 তারা মায়ের রথে চড়ে ঘোরা

রথযাত্রার দিন তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয় রথযাত্রার দিনে । এদিন মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানো হয়। বছরে শুধুমাত্র এই দিনটিতেই গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা হয় মায়ের বিগ্রহ। রথে করে ঘোরানো হয় তারামাকে। 

এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো-অর্চণা। অন্ন, ৫ রকমের ভাজা, মাছ ও অন্যান্য পদ সহকারে ভোগ নিবেদন করা হয় মা তারাকে। তারাপীঠে রথের দিনই তারা মার বিগ্রহ রথে ঘুরিয়ে সন্ধেয় ফের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে হয় সন্ধ্যারতি। এরপর ভোগে জিলিপি দেওয়া হয়। 

কীভাবে প্রচলন তারা মায়ের রথযাত্রার 

কবে থেকে এই রথযাত্রার প্রচলন, তা নিয়ে অনেক মতামত রয়েছে। কেউ কেউ বলেন, তারাপীঠ মন্দিরের সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সূত্রে জানা যায়,প্রখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ এই রথযাত্রার প্রচলন করেছিলেন।
সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়। কিংবদন্তী, সেই রথে আজও মা তারাকে চড়ানো হয়। মন্দির চত্বরেই আছে সেই রথঘর। জানা যায়, রথঘরের পিছন দিকে রয়েছে শ্মশান। সেখানে রয়েছে দেবদারু গাছ। তার একটি পাতা রথসজ্জায় ব্যবহার হবেই হবে । 

সেবায়েতদের কেউ কেউ আবার মনে করেন, তারাপীঠের রথযাত্রার সঙ্গে সাধক বামাক্ষ্যাপারও যোগসূত্র আছে। লোকমুখে কথিত, সাধক বামাক্ষ্যাপার আমলেই তারা মাকে রথে বসিয়ে, জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়।

রথযাত্রার আচারের প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরে।  তারা মায়ের প্রতিকৃতি রথে প্রতিষ্ঠা করে বিশেষ পুজো করা হয়। এদিন রথেই উপবিষ্ট তারাকে আরতি করা হয়। রথঘর চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়। 

সব মিলিয়ে রথযাত্রা ঘিরে তারাপীঠে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।

জমজমাট পুরীও

অন্যদিকে আষাঢ়স্য শুক্লপক্ষে জমজমাট পুরী ৷  রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক ৷  সমুদ্র-শহর আক্ষরিক অর্থেই জনসমুদ্র। সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। পালিত হয় নানা রীতি। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷ 

 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Bolpur: অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর
অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget