এক্সপ্লোর

Bowbazar Metro: কাজ এগোল আরও ধাপ, পরীক্ষায় উতরোলেই বৌবাজারের নিচ দিয়ে ছুটবে মেট্রো

Howrah to Sector V Metro: যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফাইনালের আগে সেমিফাইনাল টেস্টের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার (Bowbazar Metro) চত্বরের সুড়ঙ্গ। এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু হল জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে।

৩১ অগাস্ট, ২০১৯বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। একের পর এক বাড়িতে ধরে ফাটল। ১১ মে, ২০২২ ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। ৫ সেপ্টেম্বর, ২০২৪ দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মাণ টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বার বার ফিরে এসেছে আতঙ্ক। বার বার ছাদ হারিয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা। ৫ বছর পর স্বস্তির নিশ্বাস ফেললেন বাসিন্দারা।

ঠিক কী হবে এই পরীক্ষায়? 

যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে। মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবে KMRCL কর্তৃপক্ষ। সেমিফাইনালে পাস করলে নির্মাণ ছাড়া অন্য কাজ শেষ করা হবে। কাজ শেষের পরে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বরের সুড়ঙ্গ মধ্যে দিয়ে চলা মেট্রো। তাতে পাস করলেই মিলবে যাত্রী পরিবহণের সবুজ সংকেত।

ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। শিয়ালাদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়েই ছিল সমস্যা। সমস্যা কাটায় মেট্রো চালু হলে এবার হাওড়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভ। গতবছরই নির্মাণকারী সংস্থা KMRCL জানিয়েছিল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ। আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ফের এল সেমিফাইনাল টেস্টের পর্যায়। এবার শুরু হল নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ।                              

আরও পড়ুন: Gangasagar Mela 2025: ড্রোন উড়িয়ে, সিসি ক্যামেরায় নজরদারি; প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলার উদ্যোগ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget