এক্সপ্লোর

Sandeshkhali Case : 'মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে?' এবার শাহজাহানকে তলব করার ভাবনা হাইকোর্টের

Sheikh Sahajahan News : প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, '১৯ দিনের ওপর  হয়ে গেল, কিন্তু এখনও যাঁর কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন?'

সৌভিক মজুমদার, কলকাতা :  এত দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে ( Sheikh Sahajahan ) এখনও ধরতে পারল না পুলিশ? যাঁর কারণে সমস্যার সূত্রপাত, তাঁকেই ধরতে পারল না? শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । 

সিঙ্গল বেঞ্চের সোমবারের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি কৌশিক চন্দর দুটি নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়। মামলা না শোনা পর্যন্ত মৌখিক নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। এদিন মঙ্গলবার ফের হাইকোর্টে রাজ্য বড়সড় ধাক্কা খায়।

শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়ে  সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ জানায়, শুভেন্দু ও শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। সেই মতো শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছন শুভেন্দু।

এই মামলা চলাকালীনই প্রধান বিচারপতি মন্তব্য় করেন, ' যার জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না। শেখ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন। পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না। ' 

প্রধান বিচারপতি আরও বলেন, 'মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়বে। রাজ্যের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, শেখ শাহজাহানকে হাইকোর্টে তলবের ভাবনা রয়েছে। সেদিন রাজ্য পুলিশ, CBI, ED সবাই উপস্থিত থাকবে।' প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, '১৯ দিনের ওপর  হয়ে গেল, কিন্তু এখনও যাঁর কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন?  আমি বিস্মিত' ।

এদিন বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, 'আজকে আপনারা (রাজ্য) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই মামলায় আমরা আমরা কোনও নির্দেশ দিচ্ছি ততক্ষন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল আছে। তাই আপনারা কাউকে আটকাতে পারেন না। এটা করলে নতুন সমস্যা তৈরি হবে। শর্তসাপেক্ষে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ....সাতদিন পর সিঙ্গেল বেঞ্চে ফের মামলা আছে, সেখানে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন। ২ ঘণ্টার মধ্যে এমনিতেও সব মিটে যাবে।' 

আরও পড়ুন : আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget