এক্সপ্লোর

CM Mamata Banerjee: বাংলার বাড়ি প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, আজ থেকে টাকা দেওয়া শুরু, কীভাবে মিলবে ?

CM Mamata Banerjee On Banglar Bari : বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু, কী বললেন মমতা ?

সুমন ঘড়াই ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কেন্দ্রের 'আবাস' নিয়ে কম জল গড়ায়নি। নির্বাচনী প্রচারে বরাবরই শো স্টপার হয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলি। এদিকে 'আবাস' দুর্নীতিতে জড়িয়ে গলা জলে রাজ্যের শাসকনেতারা। আর এদিকে জেলার সভাগুলিতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে নানা অভিযোগ উঠে এসেছে বারবার। সে অভিযোগ কেন্দ্র থেকে টাকা না পাওয়ার। বিষয় বদলেছে বছর বছর। কখনও কোভিড, কখনও মিড ডে মিল। তবে এবার উপনির্বাচনে সবুজ ঝড়ের পর, মাস্টারস্ট্রোক মমতার। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,  '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা। কথা রাখেনি কেন্দ্র, ৩ বছর ধরে টাকা দেয়নি। বলেছিলাম টাকা দেব, তাই অনেক চেষ্টা করে দিচ্ছি। ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বাড়ি তৈরির টাকা। কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাওনা। সবকিছুতে সেস বসাচ্ছে কেন্দ্র, রাজ্য কিছু পায় না।'

বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। আজ নবান্নে ৪২ জনের হাতে প্রথম কিস্তির ৬০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন রাজ্যের ১২ লক্ষ উপভোক্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, পরবর্তীকালে ধাপে ধাপে বাকিদেরও টাকা দেওয়া হবে।  এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কথা দিয়েছি। তাই ১২ লাখকে আমরা দেব। ২১ টা জেলা থেকে দু জন করে এসেছেন । ৪২ জনকে অনুমোদন পত্র তুলে দেব এখানে। আজ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হল।

 'অভিযোগ, ৩ বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় রাজ্য সরকারই আবাস যোজনার টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার রাজ্যের ২১টি জেলার ৪২ জনকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির চেক ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, এখন থেকে এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা। এই প্রকল্পে দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে রাজ্য সরকার। প্রথম ধাপে মোট ১২ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা এবং একটি করে শংসাপত্র পাবেন। এরজন্য ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা রিলিজ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর। 

 ২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মোট ২৮ লক্ষ আবেদনকারীর নাম কেন্দ্রে পাঠিয়েছিল রাজ্য সরকার। যদিও সেই তালিকা নিয়ে নানা অভিযোগ ওঠে। পরবর্তীকালে ঝাড়াই বাছাই করে ১১ লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করলেও, কোনও টাকা আসেনি মোদি সরকারের তরফে। এই অবস্থায় কেন্দ্রের ঠিক করা ১১ লক্ষ ও সাম্প্রতিক অতীতে রাজ্যে ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১ লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে।  

আরও পড়ুন, হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget