এক্সপ্লোর

Howrah News: চারিপাশে বহুতল নির্মাণের শব্দ, মিশছে নর্দমার জল, সাঁতরাগাছি ঝিল থেকে মুখ ফেরাল পরিযায়ী পাখিরা !

Santragachi Jheel Pollution: হিমালয়ের পাদদেশ, মানস সরোবর, সাইবেরিয়া থেকে পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত, সাঁতরাগাছি ঝিল থেকে কেন মুখ ফেরাল পরিযায়ী পাখিরা ?

সুনীত হালদার, হাওড়া: ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। কিন্তু এবার শীত পড়লেও এখনও সেভাবে পরিযায়ী পাখির দেখা নেই হাওড়ার সাঁতরাগাছি ঝিলে। ফলে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পক্ষী প্রেমিকরা।

একসময় হিমালয়ের পাদদেশ, মানস সরোবর, সাইবেরিয়া থেকে পাখিরা আসত

রাজ্য সরকারের বন দফতর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমনকি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত।

ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক, কমন টিল, গাডওয়াল..

৩৩ বিঘা এই ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক, কমন টিল, গাডওয়াল, নর্দান পিনটেল, গার্গেনি,  ফেরুজেনাস পোচারড, পিগমি গুজ, নাকটা-সহ বিভিন্ন পরিযায়ী পাখিরা। এর পাশাপাশি পানকৌড়ি, মাছরাঙা, জলপিপি, নানা ধরনের বক-সহ  বিভিন্ন প্রজাতির পাখি ভিড় করত। কিন্তু এবছর সময়ে ঝিলিক পরিষ্কার না হওয়ায় গোটা ঝিল কচুরিপানায় ভরে গেছে। পাখিদের বসার জন্য দ্বীপ তৈরি না হওয়ায় পাখিরা এসেও অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে। 

কেন পাখির দেখা নেই ?

কেন পাখির দেখা নেই ? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবারে শীত দেরিতে এসেছে। তবে প্রতিবছর দুর্গাপুজোর পরেই ঝিল পরিষ্কারের কাজে হাত দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি করে দেওয়া হয়। এছাড়া ঝিলের অতিরিক্ত কচুরিপানা তুলে নিয়ে পাখিদের চড়ে বেড়ানোর জায়গা করে দেওয়া হয়। সেই কাজটাই এবারে না হওয়ায় পাখিরা কার্যত মুখ ফিরিয়েছে। আবার বিভিন্ন নর্দমার জল ঝিলে মিশে যাওয়ার ফলে জলের দূষণমাত্রা বেড়ে গেছে। এতে পাখিদের খাবারের সংকট দেখা দিয়েছে। ঝিলের চারপাশে বহুতল বাড়ি নির্মাণ এবং ট্রেনের যাতায়াতের শব্দে অতিষ্ঠ পাখিরা আর এখানে বসতে চাইছে না। 

হতাশ

কলকাতার কাছেই এই ঝিলে প্রতিবছর হাতে ক্যামেরা অথবা বাইনোকুলার হাতে পক্ষী প্রেমিকরা পরিযায়ী পাখি দেখতে ভিড় জমায়। বিভিন্ন স্কুল, কলেজ এবং নেচার ক্লাব থেকে সদস্যরা পাখি দেখতে আসে। স্থানীয় বাসিন্দাদের ভোরবেলায় পাখিদের কলকাকলিতে ঘুম ভাঙে। পাখি দেখতে না পেয়ে তারাও কার্যত হতাশ। স্থানীয় এক বাসিন্দা বলেন প্রতিবছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঝিল পরিষ্কার করে দেওয়া হয়। তাই ঝাঁকে ঝাঁকে পাখি দেখা যায়। কিন্তু এবারে পাখির দেখা নেই বললেই চলে।

 কচুরিপানা সরানোর কাজ শুরু

তবে আশার কথা দেরিতে হলেও নড়েচড়ে বসেছে রাজ্য সরকারের বায়োডাইভারসিটি বোর্ড। গত কয়েক বছরের মতো তারা ঝিল পরিষ্কারের দায়িত্ব দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা নেচার মেটস নেচার ক্লাবকে। দিন দুয়েক হল ওই সংস্থা কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে। কিন্তু দেরি হওয়ার কারণে অনেক পাখি এসেও উড়ে যাচ্ছে। ওই সংস্থার সদস্য লীনা চক্রবর্তী বলেন, দেরিতে ঝিল পরিষ্কারের অনুমতি পাওয়ায় এবারে কাজ দেরিতে শুরু হয়েছে। তবে তারা চেষ্টা করছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজটা শেষ করতে। যাতে পাখিরা ভিড় করতে পারে।

আরও পড়ুন, RG Kar ধর্ষণ-খুনের মামলায় কী করে জামিন সন্দীপ ও অভিজিতের ? বড় প্রশ্ন জুনিয়র চিকিৎসকের, 'পুলিশের মতোই CBI..' !

শীত জাঁকিয়ে পড়লেও কবে  পরিযায়ী পাখির দল দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে প্রকৃতির সংসদের পক্ষ থেকে পাখির গণনা করা হবে। তখন জানা যাবে প্রকৃত চিত্র। তবে এখনও পর্যন্ত যা ছবি তাতে স্পষ্ট প্রশাসনিক উদাসীনতায় তবে কি সাঁতরাগাছি ঝিল থেকে মুখ ফিরিয়ে নিল পরিযায়ী পাখিরা ? এই প্রশ্নই উঠছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Mamata Banerjee: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget