এক্সপ্লোর

Bank Theft: ডুপ্লিকেট চাবি দিয়ে লকারের সোনা লুঠ! SBI ব্যাঙ্কে চুরিতে জড়িত ভিতরের কেউ?

State Bank Ransacked: ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ভল্ট থেকে খোয়া গিয়েছে প্রায় ৭৫ লক্ষ নগদ। এছাড়া, বন্ধকী সোনাও চুরি হয়েছে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: মহেশতলায় SBI ব্যাঙ্কের চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, তালা ভাঙা নয়, বরং চাবি দিয়েই খোলা হয়েছে তালা। ব্যাঙ্কের পিছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম, সব কিছুই চাবি দিয়ে খোলা হয়েছে।                                                   

ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ভল্ট থেকে খোয়া গিয়েছে প্রায় ৭৫ লক্ষ নগদ। এছাড়া, বন্ধকী সোনাও চুরি হয়েছে। তবে তদন্তকারীদের যেটা ভাবাচ্ছে তা হল, কোথাও কোনও তালা ভাঙা হয়নি। ব্যাঙ্কের চাবি যাঁদের দায়িত্বে থাকে, তাঁরা জানিয়েছেন, চাবি যথাস্থানেই ছিল। প্রশ্ন উঠছে, তবে কি ডুপ্লিকেট চাবি তৈরি করে তালা খোলা হয়েছে? ব্যাঙ্কের ভিতরের সমস্ত CC ক্যামেরার তার কেটে চোরেরা DVR নিয়ে চলে যাওয়ায়, মেলেনি কোনও ফুটেজ। চুরির ঘটনায় ব্যাঙ্কের কেউ জড়িত নয় তো? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।  চোরেদের সন্ধান পেতে ব্যাঙ্কের আশেপাশের এলাকার রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।                                                                              

সোমবারই মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি হয়। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের এই শাখার লকার রুমের দরজার তালা ভাঙা, পিছনের দরজাও ভাঙা ছিল। পুলিশ জানিয়েছিল, ব্যাঙ্কের ভিতরের CC ক্যামেরার তার কাটা ছিল, DVR-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা

রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা। মহেশতলার বাটা মোড়ে আরও একটি ব্যাঙ্ক রয়েছে, রয়েছে একাধিক ATM। গুরুত্বপূর্ণ এলাকায় CC ক্যামেরার নজরদারি কি ছিল? প্রশ্ন তুলেছিল গ্রাহকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget