এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেন্দ্র না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি..', বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata On 100 Days Of Work: জেলায় জেলায় ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে অভিযান ED-র, মুখ্যমন্ত্রী বললেন, '১০০ দিনের কাজে আমরা এক নম্বরে ছিলাম..'

কলকাতা: হাওড়ার সভা থেকে কেন্দ্রীয় প্রকল্প ইস্যুতে আজ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভার (WB Assembly Poll 2024) ঠিক পর পরই এল খবর। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের রিপোর্ট 'এগিয়ে রাজ্য।' বাইশে এই খবরে স্বাভাবিকভাবেই খুশির প্লাবন নেমেছিল শাসকদলের অন্দরে। তার মানে এই নয় যে, তখন কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারের কেউ ছিল না। কারণ একুশের ভোটের আগে ও পরেও শাসকদলের হেভিওয়েটদের তলবের মুখ পড়তে হয়েছিল। অধিকাংশ দুর্নীতির মামলায় হাইকোর্ট (Calcutta High Court) কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েই তদন্তের নির্দেশ দিয়েছিল।

 ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে ED-র হানা, মুখ্যমন্ত্রী বললেন..

কিন্তু বাইশে পেরিয়ে তেইশে পা দিতেই, সামনে আসে , পাকা বাড়ি থেকেও আবাস দুর্নীতির ঘটনা। এদিকে যার বাড়ি নেই, বা মাটির বাড়িতে কোনও রকমে ধুঁকছেন, তিনি যেই তিমিরে সেই তিমিরেই। শুরু হয় এরপরেই বঙ্গে কেন্দ্রীয় অফিসারদের অভিযান। তেইশের মাঝামাঝি নিয়োগ-রেশন-গরুপাচার নিয়েও কম জল গড়ায়নি। কিন্তু  লোকসভা নির্বাচনের বছরে পা দিতেই এবার বাদ গেল না ১০০ দিনের কাজও। গতকাল থেকেই জেলায় জেলায় ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে অভিযান চালিয়েছে ইডি। আজ হাওড়ার সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ বললেন, '১০০ দিনের কাজ, আবাস প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম, কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি।'

আরও পড়ুন, দিঘায় পর্যটককে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে পথে শুভেন্দু

'কেন্দ্র না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি..'

এবার কথা হচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সম্প্রতি ৪৮ ঘণ্টার ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই আবার জল জীবন মিশনে রাজ্যকে ৪৫৬ কোটি টাকা পাঠায় রাজ্য। মমতা-অভিষেকরা যখন লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে ঢাল বানিয়েছেন। ঠিক তখনই দিল্লিতে, কেন্দ্রের থেকে পাঠানো টাকায় নবান্নের বিল মেটানো নিয়ে খোঁচা দেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। যদিও এদিন হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি, ৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা মেলেনি। ২১ লক্ষ শ্রমিক কাজ করে টাকা পায়নি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিল, কিন্তু লাভ হয়নি।'

 

 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget