এক্সপ্লোর

North 24 Parganas News: "দখল একদম হতে দেব না'' অমরাবতী মাঠ বাঁচাতে রুখে দাঁড়ালেন স্থানীয়রা

Sodpur News: ৮৩ বিঘা জমির উপর অমরাবতী মাঠ সোদপুরের আবেগ। ছুটির বিকেলে বাচ্চাদের ছোটাছুটি থেকে পাড়ার ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখানে।

সমীরণ পাল, সোদপুর: সোদপুরের অমরাবতী মাঠ। স্বাধীনতার আগে থেকেই এখানে উন্নয়নমূলক কাজ চলত। এখনও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা হয় এই মাঠে। তৃণমূল পরিচালিত পুরসভার মদতে সেই অমরাবতী মাঠেই কি থাবা বসাচ্ছে প্রোমোটাররা? অভিযোগ সামনে আসতেই, রুখে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।

৮৩ বিঘা জমির উপর অমরাবতী মাঠ সোদপুরের আবেগ। ছুটির বিকেলে বাচ্চাদের ছোটাছুটি থেকে পাড়ার ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখানে। তৃণমূল পরিচালিত পুরসভার মদতে সেই অমরাবতী মাঠেই কি থাবা বসাচ্ছে প্রোমোটাররা? অভিযোগ সামনে আসতেই, প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সোদপুরের বাসিন্দা তপন পাল বলেন, "আমরা চাই মাঠই থাকুক। এখানে নানারকম অনুষ্ঠান হয়, খেলা হয়। এইসমস্ত বন্ধ করে প্রোমোটিং করার ধান্দা সব। কত আন্দোলন হচ্ছে, এই মাঠে যাতে কিছু না হয় সেইজন্য।'' আরেক বাসিন্দা শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একদম না। দখল একদম হতে দেব না। মাঠ মাঠই থাকবে। সব তো দখল করে করে বিল্ডিং হয়ে যাচ্ছে। জঘন্য হয়ে যাচ্ছে একদম। আমরা চাই এখানে বাচ্চারা খেলাধূলা করবে। এটা ফাংশান প্রতিবছর হচ্ছে, সেই ফাংশান হবে।''

জমিটি রয়েছে Society for protection of children in india নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। তাদের দাবি, ১৯৩৯ সালে ৮৩ বিঘা ওই জমিটি কেনা হয়। জমিতে ছিল একটি বয়েজ হস্টেল। স্বাধীনতার আগে এখানেই পিছিয়ে পড়া শিশুদের উন্নয়নের জন্য কাজ করেছেন বিশিষ্টরা। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, ধীরে ধীরে হস্টেল-সহ ওই জমি দখল হয়ে যায়। সোদপুরের বাসিন্দা বাবলি সরকার বলেন, "এই মাঠটা হল সবার একটা ইমোশন। এখানে এত বড় বড় মেলা হয়েছে, যখন স্পোর্টস হয়, পাড়া থেকে কোনওরকমের অনুষ্ঠান এই মাঠেই হয়। চাইব তো মাঠটা সংরক্ষণই থাকতে, এই যে বাচ্চারা খেলছে। তারাও যাতে খেলতে পারে।''

ইদানীং অমরাবতী মাঠে প্রায় আড়াইশো দোকান মাথা তুলেছে। মাঠের একপাশে চলছে বেআইনি গ্যাস কাটার কারবার অবধি। সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া সম্পাদক সৌভিক চট্টোপাধ্যায় অবশ্য বলছেন, "জায়গাটা কাউকে বিক্রি করা হচ্ছে না। অপপ্রচার হচ্ছে। স্থানীয় প্রশাসন থেকে যা যা জানতে চাওয়া হয়েছে। তা জানানো হয়েছে।''বেআইনি দখলদারি, প্রোমোটিংয়ের অভিযোগ অবশ্য় উড়িয়ে দিয়েছে পানিহাটি পুরসভা। তাদের দাবি, স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিতেই জমিটি পরিষ্কার করা হচ্ছিল।

আরও পড়ুন: Kalyani Expressway: ফের ট্রলি ব্যাগে দেহ, ক্যাব চালকের তৎপরতায় ধৃত এক

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২

ভিডিও

Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget