এক্সপ্লোর

Panchayat Election 2023: সর্বদলীয় বৈঠক না ডেকেই কীভাবে ভোট ঘোষণা? কেন এই প্রশ্ন বিরোধীদের?

Panchayat Poll: ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোপ দেগেছে সিপিএম, কংগ্রেসও।


কলকাতা: কবে পঞ্চায়েত ভোট হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল রাজ্য-রাজনীতির অন্দরে। প্রশ্ন ছিল রাজ্য নির্বাচন কমিশন নিয়েও। কারণ ২৮ মে-এর পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। এদিকে পঞ্চায়েত ভোটে পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনার ছাড়া এই কাজ সম্ভব নয়। এদিকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন ছিল রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে। প্রাক্তন মুখ্যসচিব তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার রাজীব সিন্হার (Rajiv Sinha) নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। কিন্তু দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবশেষে ৭ জুন সেই নামে সিলমোহর দেয় রাজভবন। তারপরেই দায়িত্ব গ্রহণ করেন তিনি। ঠিক তার পরদিনই, ৮ জুন ঘোষণা করে দেওয়া হল রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। আর এই বিষয়টি নিয়েই সরব হয়েছে বিরোধী দলগুলি। সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা করা ক্ষোভ উগরে দিয়েছে তারা। 

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করা হল। এই প্রথমবার সর্বদলীয় বৈঠক না ডেকেই, ব্লক, জেলা ও রাজ্য স্তরে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল।' যদিও সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন সর্বদলীয় বৈঠক ডাকতেই হবে আইনে এমন কিছু নেই। 

ভোট ঘোষণার পর মনোনয়নের সময়, নিরাপত্তা- সব কিছু নিয়েই তোপ দেগেছেন বিরোধীরা। রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নিরাপত্তা পরিচালনার দাবি বিরোধীদের। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কটাক্ষ, নবজোয়ার যাত্রায় তৃণমূলের দলীয় ভোটের সময়েই বিশৃঙ্খলা, ব্যালট লুঠ ঠেকাতে পারছে না রাজ্য় পুলিশ। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটে কীভাবে রাজ্য পুলিশ নিয়ে নিরাপত্তা সম্ভব, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'মানুষকে অসুরক্ষিত রেখে নির্বাচনের চিন্তাভাবনা চলছে। বিরোধী দলগুলি নিয়ে সর্বদলীয় বৈঠক নেই, নির্বাচন ঘোষণা করে দিলাম? আমরাও তৈরি আছি, সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট হতে পারে না। ৩ হাজার পুলিশ দিয়ে, অভিষেকের ব্যালট রক্ষা করতে পারছে না।'

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির এজলাসে বেলা ১২টায় শুনানি। মামলা করেছে কংগ্রেস। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি মামলকারীর। অনলাইনে মনোনয়ন জমারও আবেদন।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |
Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest
Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget