এক্সপ্লোর

Primary Recruitment Scam : প্রচুর তথ্য ডিলিট, প্রাথমিক নিয়োগে OMR-দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে CBI

CBI On Primary Recruitment Scam: এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে ৫ সিবিআই আধিকারিক

কলকাতা: হাইকোর্টের (HC) নির্দেশের পর প্রাথমিক নিয়োগে (Primary Recruitment Scam) OMR-দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই। পরপর চার দিন এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি (CBI)।

মঙ্গল, বুধ, বৃহস্পতির পর শুক্রবারও তিন জন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছেন ৫ সিবিআই আধিকারিক। ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দুর্নীতি তদন্তের শেষ দেখতে সেইসব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই। 

NET ও NEET-এর মতো এলিট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড়। এই আবহে এবার রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দিলেন বিচারপতি। ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনও বিশেষজ্ঞ, যে কোনও সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। এমনটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 

 কয়েক মাস আগে, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দিয়ে সিবিআই দাবি করে, ২০১৪ সালের টেটে ১৫২ জন প্রার্থীর নাম ছিল 'WITHHELD'-এর তালিকায়। অর্থাৎ এমন প্রার্থী, যাদের নথিপত্রে কোনও সমস্য়া আছে। কিন্তু, সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়,এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন।

 আরও পড়ুন, পুলিশের পিস্তল TMC কর্মীর হাতে! সেলফি তুলে নিজেই করলেন সোশাল মিডিয়ায় আপলোড

প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন তালিকা। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল OMR শিটেও! চার্জশিটে সিবিআই দাবি করে, OMR স্ক্য়ানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্য়াধুনিক যন্ত্র ব্য়বহার করা হয়েছিল। যেখানে OMR গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হত। যাতে তাতে রদবদল করা যায়।হাইকোর্টে OMR সংক্রান্ত রিপোর্ট জমা দেয় CBI। যদিও সেই রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজাশেখর মান্থা। তারপরই তিনি নির্দেশ দেন,OMR-এর ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনও বিশেষজ্ঞের সাহায্য নিক সিবিআই। সরকারি বা IBM, WIPRO, TCS-এর মতো যেকোনও বেসরকারি তথ্য় প্রযুক্তি সংস্থার থেকে সাহায্য নেওয়া যাবে। প্রয়োজনে কোনও 'এথিক্যাল হ্যাকারে'র সঙ্গেও যোগাযোগ করতে পারবে CBI। আর এর জন্য় যে অর্থ খরচ হবে, তা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget