এক্সপ্লোর

Sandeshkhali Chaos: সন্দেশখালিতে শুরু জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া, কত জন পেলেন?

Sandeshkhali Update: সন্দেশখালিতে জমি দখলের অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা প্রমাণ হতেই শুরু হল ফেরত দেওয়ার প্রক্রিয়া।

পার্থ প্রতিম ঘোষ, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) শাহজাহান বাহিনীর জোর করে জমি দখলের অভিযোগের সত্যতা প্রমাণিত হতেই শুরু হল জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া। ১৩০ জনকে জমি ফেরত দিল জেলা প্রশাসন। 

জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া: কেউ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কারও বা ছিল নিজস্ব মাছের ভেড়ি। কিন্তু, শেখ শাহজাহানের জমানায় সবই দখল হয়ে গেছে বলে অভিযোগ। বিঘার পর বিঘা জমি দখল করে ভেড়ি সাম্রাজ্য গড়ে তুলেছিলন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা। অভিযোগ, জোর করে জমি নিয়ে তৈরি হয় মাছের ভেড়ি। এমনকী, বাচ্চাদের খেলার মাঠও কেড়ে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। এমনই অভিযোগ তুলেছিলেন সন্দেশখালির বাসিন্দারা।

সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর, অভিযোগ শোনার জন্য় গ্রামে গ্রামে ক্য়াম্প করেছিল প্রশাসন। সেই ক্যাম্পগুলিতেই জমি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। আর সন্দেশখালিতে শেখ শাহজাহান (Seikh Shahjahan) বাহিনীর জমি দখল ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩০ জনকে জমি ফেরত দিল প্রশাসন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় শয়ে শয়ে অভিযোগ জমা পড়ছে। প্রশাসন সূত্রে খবর, বেশিরভাগ অভিযোগই সত্যি। তাই অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি চলছে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও। প্রশাসন সূত্রে খবর, জমি জবরদখলে একদিকে শেখ শাহজাহান বাহিনী সেঞ্চুরি পার করেছে। আরেক দিকে নোনাজল ঢুকিয়ে চারশোরও বেশি জমি নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সমস্ত জমিও ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। এর আগে গত সপ্তাহে ৯ জনের জমি ফেরত দিয়েছিল প্রশাসন।

অন্যদিকে, সন্দেশখালিতে গণ-বিক্ষোভের জেরে তড়িঘড়ি শুরু হল ভাঙা সেতু বদলে ফেলার কাজ। স্থানীয়দের দাবি, ২০০৯-এর আয়লায় ক্ষতিগ্রস্ত হয় ঝুপখালির বটতলা সেতু। ১৫ বছর ধরে প্রশাসনের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের কথায় কর্ণপাতও করেননি শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন-সহ এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতারা। গত শুক্রবার এই ভাঙা সেতু থেকে খালে পড়ে যান BDO অফিসের এক কর্মী। এখানেই ধাওয়া করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকে। এরপর জমিদখল শুরু করে নানা অভিযোগের পাশাপাশি, আন্দোলনকারীরা সেতু তৈরির দাবিতে ফের সোচ্চার হন। এরপর গ্রামবাসীদের দিয়েই তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের সাঁকো। স্থানীয়দের দাবি, কয়েকদিনের মধ্যে এখানে স্থায়ী সেতু তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Job Seekers Agitation: নিয়োগের দাবিতে আন্দোলন, এবার রাজ্যকে হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

 

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget