এক্সপ্লোর

School Reopen: শৈশব বাঁচাতে স্কুল খোলা হোক, দাবি শুভেন্দুর; ‘শিক্ষায় সবার অধিকার থাকছে না’, সরব অধীরও

শুভেন্দু অধিকারী বলেছেন, স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়েদের , বিশেষ করে, কৃষক ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের ক্ষতি হচ্ছে। গ্রামের মেয়েরা বলছে, গাড়ি থামিয়ে স্কুল খোলার কথা বলছে। ওরা বলছে সব ভুলে গেছি।

কলকাতা: মহারাষ্ট্র, কর্ণাটকের মতো বাংলাতেও স্কুল খুলে দেওয়া হোক। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শৈশবকে বাঁচাতে অবিলম্বে স্কুল খোলা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  স্কুল না খোলা মানে একটা প্রজন্ম শেষ হয়ে যাওয়া। কোভিড বিধি মেনে স্কুল খোলার দাবি জানালেন অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, রাজ্য সরকার স্কুল খোলার ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। 

এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়েদের , বিশেষ করে, কৃষক ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের ক্ষতি হচ্ছে। গ্রামের মেয়েরা বলছে, গাড়ি থামিয়ে স্কুল খোলার কথা বলছে। ওরা বলছে সব ভুলে গেছি। আমি বিধানসভার গেটে দাঁড়িয়ে স্কুল খোলার প্রয়োজনীয়তার কথা বলেছি। গ্রামের, বিশেষ করে, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের কাছে ট্যাব নেই, ল্যাপটপ নেই, অনলাইনে পড়াশোনার সুযোগ নেই, টিউশনও নেই। ফলে ওদের অনেকের কাছেই পড়াশোনার সুযোগ নেই। দু বছর স্কুল বন্ধ থাকায় কার্যত সব ভুলিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখন অ-আ থেকে শুরু করতে হবে। 
বিরোধী দলনেতা বলেছেন, মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো এ রাজ্যেও স্কুল খোলা হোক। যেভাবে ওই রাজ্যগুলিতে একদিন অন্তর, অল্প সংখ্যক পড়ুয়া নিয়ে স্কুল হচ্ছে, সেটা এখানেও হোক। তিনি আরও বলেছেন, একটা প্রজন্ম চাকরি না পেয়ে শেষ হয়ে গেছে। এবার স্কুলে যেতে না পেরে পড়ুয়াদের একটা বড় অংশ বড় ক্ষতির মুখে পড়েছে। 

অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেছেন, স্কুল খোলা উচিত। স্কুল না খোলা মানে ভবিষ্যত প্রজন্মের ক্ষতি।  সাধারণ পরিবারের পড়ুয়াদের  বড় ক্ষতি হয়ে যাচ্ছে। শিক্ষাটা একটা বিশেষ শ্রেণীর সুবিধার বস্তু হয়ে যাচ্ছে। একটা বিশেষ শ্রেণীর কুক্ষিগত হয়ে যাচ্ছে শিক্ষা।  শিক্ষায় সকলের অধিকার থাকছে না।  কোভিড  বিধি মেনেই স্কুল খোলা হোক। 

বিরোধীদের এই দাবি প্রসঙ্গে সৌগত রায় বলেছেন,  সবাই জানেন, স্কুল না খোলা মানে পড়ুয়াদের ক্ষতি।  শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে।  সবাই চায় স্কুল খুলুক। কিন্তু বিষয়টি বিশেষজ্ঞরা ঠিক করবেন।  করোনা অতিমারী দূর হয়ে যায় নি। গ্রাফ নিম্নমুখী হয়েছে। রাজ্য বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিচ্ছে। তারা বললে, রাজ্য সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget