এক্সপ্লোর

Kolkata Omicron Update: কলকাতায় বাড়ল ওমিক্রন সংক্রমণ, আক্রান্ত ব্রিটেন ফেরত ২ যাত্রী

জানা গিয়েছে, ২ জনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর। শিশুদের জন্য ৪৩৫ টি আইসিইউ এবং প্রাপ্তবয়স্কদের সিসিইউ বেড তৈরি হবে। ১২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার টাকা বণ্টনের প্রক্রিয়া শুরু স্বাস্থ্য দফতরের

কলকাতা: শহরে (Kolkata) ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। ব্রিটেন ফেরত ২ যাত্রী ওমিক্রন (Omicron) আক্রান্তের খবর মিলেছে। ৪৪ বছরের এক ব্যক্তি এবং এক শিশুর শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, ২ জনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর। শিশুদের জন্য ৪৩৫ টি আইসিইউ এবং প্রাপ্তবয়স্কদের সিসিইউ বেড তৈরি হবে। ১২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার টাকা বণ্টনের প্রক্রিয়া শুরু স্বাস্থ্য দফতরের।

বাড়ছে করোনা। এই অবস্থায়, আন্তর্জাতিক উড়ান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিক কেন্দ্র। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার থেকে কলকাতায় নামবে না ব্রিটেনের কোনও বিমান। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দিয়ে জানাল রাজ্য সরকার।

দেশজুড়ে বাড়ছে করোনা। ৩৩ দিন পর, বৃহস্পতিবার ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩ শতাংশ। দেশের ২২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। দেশে এখনও পর্যন্ত মোট ৯৬১ জন ওমিক্রনে আক্রান্ত। 

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া ওমিক্রন, এখন গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ফ্রান্সে শুরু হয়েছে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ। ব্রিটেনে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন দু’লক্ষের কাছাকাছি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমান নিয়ে কেন্দ্রের কাছে সিদ্ধান্ত নেওয়ার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরই, রাজ্য সরকারের তরফে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দিয়ে জানানো হয়, আপাতত ব্রিটেনের উড়ান কলকাতায় নামায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ৩ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে। এছাড়া, অন্য দেশ থেকে আসা যাত্রীদের নিজের খরচে কোভিড পরীক্ষা করতে হবে। তবেই, কলকাতায় প্রবেশ করতে পারবেন। 

বিদেশ থেকে আসা যাত্রীদের ১০ শতাংশের RT-PCR টেস্ট করা হবে। বাকিদের করা হবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। সেখানে, পিজিটিভ এলে তখন করা হবে RT-PCR পরীক্ষা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসকদের দেওয়া স্বাস্থ্য দফতরের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, বিদেশ থেকে এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড নেগেটিভ হলেও, ৮ দিন পরে ফের তাঁদের পরীক্ষা করতে হবে।

আক্রান্তদের সংস্পর্শে আসদের খুঁজে বের করে পরীক্ষা করতে হবে। এদিকে করোনা সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে লোকাল ট্রেনের ক্ষেত্রে কি কোনও বিধিনিষেধ জারি করা হতে পারে? দোকানপাট, শপিং মলের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? দিল্লির মতো এরাজ্যেও কি স্কুল-কলেজ বন্ধ হতে পারে?

অন্যদিকে, বিরোধীরা আবার প্রশ্ন তুলছে, ওমিক্রন পরীক্ষার জন্য রাজ্যের কাছে পর্যাপ্ত ল্যাবরেটরি আছে তো? সব মিলিয়ে উৎসবের আবহে ক্রমশ বাড়ছে উদ্বেগ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget