এক্সপ্লোর

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে তেল ভরিয়েই ১ লক্ষ টাকা লুট এই ব্যক্তির, আপনিও এই ভুল করছেন না তো ?

Petrol Pump Scam: এক শহর থেকে অন্য শহরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি, মাঝে এক জায়গায় দাঁড়িয়ে গাড়িতে তেল ভরিয়ে নেওয়ার জন্য তিনি একটি পেট্রোল পাম্পে আসেন। সেখানেই হয়ে যায় বড় জালিয়াতি।

Digital Scam: সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োতে পেট্রোল পাম্পের জালিয়াতির বিষয়ে সতর্কতা প্রচার করছে। ইনস্টাগ্রামের সেই ভিডিয়ো ক্লিপে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ফিনান্স ইনফ্লুয়েন্সার সার্থক আহুজা একটি ঘটনার (Petrol Pump Scam) কথা বলেন যেখানে এক ভারতীয় ব্যক্তি প্রায় ১ লক্ষ টাকা হারিয়ে ফেলেন, পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ড সোয়াইপ করে টাকা দিতেই অ্যাকাউন্ট থেকে লুট হয়ে যায় টাকা।

সার্থক আহুজা তাঁর ভিডিয়োর শুরুতেই বলেন, 'পেট্রোল পাম্পে টাকা দেওয়ার সময় ভুলেও ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, কেন ? তা আমি আপনাকে বলছি'। তিনি এরপরে সেই ব্যক্তির ঘটনাটি বিবৃত করেন। এক শহর থেকে অন্য শহরে (Petrol Pump Scam) গাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি, মাঝে এক জায়গায় দাঁড়িয়ে গাড়িতে তেল ভরিয়ে নেওয়ার জন্য তিনি একটি পেট্রোল পাম্পে আসেন।

তিনি তেল ভরানোর জন্য নিজের ক্রেডিট কার্ড সেখানকার কর্মীর হাতে দেন এবং পিনও বসান। কিন্তু সেই ট্রানসাকশন বাতিল হয়ে যায় কোনও কারণে। তিনি আবারও চেষ্টা করেন, কিন্তু তাতেও সেই লেনদেন সফল হয় না। তৃতীয়বারের চেষ্টায় সফল হয় পেমেন্ট। কিন্তু সেই ব্যক্তির কাছে ফোনে আগের দুটি লেনদেন বাতিল হওয়ার বিষয়ে কোনও বিজ্ঞপ্তিসূচক মেসেজ আসে না তাতেই সন্দেহ বাড়ে সেই ব্যক্তির।

এই ঘটনার কয়েক সপ্তাহ পরে, সেই ব্যক্তিটি ঘুমিয়েছিলেন, আর তখনই তাঁর কার্ড থেকে এক লক্ষ টাকা কেটে নেওয়া হয়। পরে তদন্ত (Petrol Pump Scam) করে দেখা যায়, সেই পেট্রোল পাম্পের মেশিনেই কার্ড ক্লোন করা হয়েছিল। সেখানে বাতিল হওয়া লেনদেনের মধ্যেই কার্ডের পিন নকল করে নেওয়া হয়।

সেই ভিডিয়োর ক্যাপশনে সার্থক শেয়ার করেছেন এমন কিছু টিপস যা দেখে বোঝা যায় কীভাবে এই ধরনের জালিয়াতি থেকে বাঁচা যায়। পেট্রোল পাম্পে কার্ড সোয়াইপ করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। আর একইসঙ্গে কোনও মার্চেন্ট স্টোরে বা দোকানেও এইভাবে কার্ড সোয়াইপ করা উচিত নয়, যদি কার্ড মেশিন দেখে ড্যামেজ বলে মনে হয়। ইউপিআই বা ট্যাপ অ্যান্ড পে প্রক্রিয়ায় টাকা দেওয়া অনেক বেশি সুরক্ষিত বলেই দাবি করেছেন তিনি। এমনকী একইসঙ্গে তিনি দেখে নিতে বলেছেন লেনদেন বাতিল হওয়ার কোনও মেসেজ আসছে কিনা ফোনে, যদি না আসে তখনই সতর্ক হওয়া প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget