এক্সপ্লোর

Mamata Banerjee 'বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে', বলছেন মুখ্যমন্ত্রী; কবে থেকে তাও জানালেন...

Deucha Pachami coal block : দেউচা পাচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং CESC প্রসঙ্গ তুলে আনলেন তিনি।

কলকাতা : CESC-তে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকের মধ্যে। যা অজানা নয় মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে তাই বিদ্যুতের দামের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। দেউচা পাচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং CESC প্রসঙ্গ তুলে আনলেন তিনি। এর পাশাপাশি তাঁর মতে, আগামী দিন বিদ্যুতের দাম আরও সস্তা হয়ে যাবে। সেটা কীভাবে সম্ভব তারও রূপরেখা জানালেন।

মুখ্যমন্ত্রীর কথায়, "দেউচা-পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারে আমাদের বিদ্যুতের দাম আগামীদিনে...যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে ...অনেক কমে যাবে। রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও, CESC বাড়ায়। মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে। ওদের দিল্লির একটা কী বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে। তা সত্ত্বেও বলছি, আগামী দিনে বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে। এই দেউচা-পাচামিটা হতে পারলে।"  

মুখ্যমন্ত্রী বলেন, "দেউচা পাচামি...যেসব জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে, তাদের অনেক ছেলে-মেয়েকে আমরা কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে-মেয়ে হোমগার্ডে চাকরি পেয়েছে। যাঁরা ইচ্ছায় দিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ..। বাড়ি, গাড়ি, স্কুল, কলেজ ও হাসপাতাল সবই এলাকায় তৈরি হবে। তাছাড়াও আমরা একটা ক্ষতিপূরণ বাড়ি-ঘর বই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে। প্লাস আরও কিছু জমি যাঁরা দিতে চাইবেন, আমরা নেব। যাঁরা বাকি আছেন, এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, যেমন টাকা-বাড়ি পেয়েছেন, নতুনও যাঁরা দেবেন তাঁরাও কিন্তু সেটা পাবেন। এটা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী প্রজন্মের জন্য, ১০০ বছর যাতে তাঁদের লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে বেড়ে না যায়...সস্তায় বিদ্যুৎ পান, তাই এই প্রকল্প তৈরি করছি। সেখানে অনুসারী শিল্প মিলিয়ে প্রায় ১ লক্ষ ছেলে-মেয়ের ওখানে কাজ হবে। শুধু দেউচা-পাচামিতে।"

রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার উন্নতি হলেও, এখনও গরমের সময় অনেক জায়গাতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। অত্যধিক গরমে লোডশেডিং হওয়ায় অনেক গ্রামের মানুষকে নাজেহাল হওয়ার ছবি সাম্প্রতিক অতীতে দেখা গেছে। এর প্রতিবাদে সেইসব গ্রামের মানুষ বিক্ষোভও দেখিয়েছেন। বেশ কয়েকদিন লোডশেডিংয়ে ব্যতিব্যস্ত হয়ে রাস্তা অবরোধ করতেও দেখা গেছে কোথাও কোথাও। সেই ছবি আগামী দিনে পাল্টাতে পারে বলে আশা ওয়াকিবহাল মহলের। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget