এক্সপ্লোর

Loksabha Election Fourth Phase 2024: চতুর্থ দফায় রাজ্যের ৮-সহ দেশজুড়ে ৯৬ আসনে ভোট, হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা ?

১৩ মে ভাগ্য নির্ধারণ হবে এরাজ্যের কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।  

কলকাতা : এবার চতুর্থ দফায় লোকসভা ভোট (Loksabha Election Fourth Phase 2024)। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পশ্চিমবঙ্গে আটটি আসনে রয়েছে ভোট। ১৩ মে ভাগ্য নির্ধারণ হবে এরাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।  

কোন রাজ্যে কতগুলি কেন্দ্রে ভোট ?

এই দফায় সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে, জম্মু  ও কাশ্মীরের মাত্র একটি কেন্দ্রে রয়েছে ভোট।

  • অন্ধ্রপ্রদেশ - ২৫
  • বিহার- ৫
  • জম্মু ও কাশ্মীর- ১
  • ঝাড়খণ্ড- ৪
  • মধ্যপ্রদেশ-৮
  • মহারাষ্ট্র-১১
  • ওড়িশা- ৪
  • তেলেঙ্গানা- ১৭
  • উত্তরপ্রদেশ- ১৩
  • পশ্চিমবঙ্গ-৮

একনজরে চতুর্থ দফায় হেভিওয়েট প্রার্থীরা-

  • অধীর চৌধুরী- কংগ্রেস - বহরমপুর (পশ্চিমবঙ্গ)
  • অখিলেশ যাদব - সমাজবাদী পার্টি- কনৌজ (উত্তরপ্রদেশ)
  • মহুয়া মৈত্র - তৃণমূল কংগ্রেস- কৃষ্ণনগর (পশ্চিমবঙ্গ)
  • দিলীপ ঘোষ- বিজেপি- বর্ধমান দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)
  • শত্রুঘ্ন সিংহ - তৃণমূল কংগ্রেস- আসানসোল (পশ্চিমবঙ্গ)
  • গিরিরাজ সিংহ - বিজেপি- বেগুসরাই (বিহার)
  • ওয়াই এস শর্মিলা - কংগ্রেস- কড়পা (অন্ধ্রপ্রদেশ)
  • অর্জুন মুণ্ডা - বিজেপি- খুন্তি (ঝাড়খণ্ড)
  • মাধবীলতা- বিজেপি- হায়দরাবাদ (তেলেঙ্গানা)

রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট, প্রার্থী কারা ?

  • বহরমপুর- অধীর চৌধুরী (কংগ্রেস)- ইউসুফ পাঠান (তৃণমূল কংগ্রেস)- নির্মল কুমার সাহা (বিজেপি)
  • কৃষ্ণনগর- মহুয়া মৈত্র (তৃণমূল কংগ্রেস)- অমৃতা রায় (বিজেপি)- এস এম সাদি (সিপিএম)
  • রাণাঘাট- মুকুটমণি অধিকারী (তৃণমূল কংগ্রেস), জগন্নাথ সরকার (বিজেপি)- অলোকেশ দাস (সিপিএম)
  • বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার (তৃণমূল কংগ্রেস), অসীম সরকার (বিজেপি)- নীরব খাঁ (সিপিএম)
  • বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (বিজেপি), সুকৃতি ঘোষাল (সিপিএম)
  • আসানসোল- শত্রুঘ্ন সিনহা (তৃণমূল কংগ্রেস)- এসএস আহলুওয়ালিয়া (বিজেপি)- জাহানারা খান (সিপিএম)
  • বোলপুর- অসিত কুমার মাল (তৃণমূল কংগ্রেস), পিয়া সাহা (বিজেপি), শ্যামলী প্রধান (সিপিএম)
  • বীরভূম- শতাব্দী রায় (তৃণমূল কংগ্রেস), মিল্টন রশিদ (কংগ্রেস), দেবতনু ভট্টাচার্য (বিজেপি)

রাজ্যে এ দফায় ভোট হতে চলা ৮টি কেন্দ্র ছড়িয়ে রয়েছে ৫টি জেলায়। মোট ৭৫ জন প্রার্থীর হবে ভাগ্য নির্ধারণ। এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ ২০২২ সালে এই আসনে ২ লক্ষর বেশি ভোটে জেতেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget