এক্সপ্লোর

Swatilekha Sengupta Last Interview: ''বেলাশুরু'টা একসঙ্গে না দেখেই চলে গেলেন' বলেছিলেন সৌমিত্রপ্রয়াণে, চলে গেলেন তিনিও

‘বেলাশুরু’ থেকে 'বেলাশেষ' - এর সঙ্গী। সৌমিত্রপ্রয়াণে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাত্কারে স্বাতীলেখা বলেছিলেন, '‘বড় সাধ ছিল, একসঙ্গে বসে ‘বেলাশুরু’ দেখব’' । ফিরে দেখা সেই কথোপকথন

কলকাতা: প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। চোখের জল বাধা মানছে না কলাকুশলীদের। একের পর এক নক্ষত্রপতন বাংলার শিল্প-সংষ্কৃতি জগতে। এই গত বছর। নভেম্বর মাসে চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেদিন অসুস্থ শরীর নিয়েই এবিপি লাইভের সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর কালজয়ী ছবির নায়ক যে তিনিই। যাঁর সঙ্গে 'ঘরে বাইরে' হয়ে 'বেলা শুরু'  অবধি তাঁর যাত্রা। সেদিনের সেই সাক্ষাত্কারের কিছু অংশই আজ ফিরে লেখা। 

৩০ বছর পার। সন্দীপ আর বিমলা সেদিন আবার মুখোমুখি, ফ্লোরে। চোখে চোখ। এবার আর সন্দীপ, বিমলাকেকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে নয়। এবার তাদের দেখা বেলা শেষে। কিন্তু বিমলা এখনও ততটাই বিহ্বল। ‘আগের মতোই ওঁর মতো মহাতারকার দিকে তাকাতে মুগ্ধতাই আসে।’ বলছিলেন ‘ঘরে বাইরে’-র নায়িকা স্বাতীলেখা সেনগুপ্ত। সেইদিন স্মৃতিচারণায়। যখন, বিমলার সন্দীপ মহাশ্মশানের পথে। 

সেই সময় স্মৃতিটুকুর পাতা ওল্টাচ্ছিলেন তিনি। তাঁর  ‘বেলাশুরু’ থেকে 'বেলাশেষ' - এর সঙ্গী। সেদিন এবিপি লাইভকে দেওয়া সাক্ষাত্কারে স্বাতীলেখা বলেছিলেন, '‘বড় সাধ ছিল, একসঙ্গে বসে ‘বেলাশুরু’ দেখব, হল না। এটা ভাবনারই অতীত।’' কিন্তু কী আশ্চর্য 'বেলাশুরু' মুক্তি পাওয়ার পর পর্দায় দেখা হল না সেই ছবির দুই স্তম্ভেরই। চলে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গেলেন স্বাতীলেখা সেনগুপ্তও। বাংলা চলচ্চিত্র জগতে হল যুগাবসান। পরলোকে পাড়ি দিলেন সত্যজিতের ছবির নায়ক-নায়িকা। 

একসঙ্গে তো ছবি দেখাই হল না। 'বেলাশুরু' দেখতে পেলেন না সৌমিত্র-স্বাতীলেখা কেউই। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর একপ্রকার ভেঙেই পড়েছিলেন তিনি। পরপর দুটি ছবি এক সঙ্গে কাজ করার সৌজন্যে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠেছিল গত কয়েক বছরে। ২০২০ তে যেদিন তিনি চলে যান, তখনই বেশ অসুস্থ স্বাতীলেখাও। কাঁপা গলায় ধরা পড়ছিল অসুস্থতা। তারই মধ্যে স্মতি হাঁতরে একের পর এক গল্প করছিলেন তিনি। ‘এখনও মনে পড়ছে, শুটিংয়ে কত গল্প হত। কত স্মৃতিচারণা। অত বড় স্টার, কিন্তু খেতেন বাইরের খাবারই, বাড়ি থেকে খাবার আনতেন না। বলতেন,  তুমি শুধু আমার খাবার সময়টা মনে করাবে। ওটা যেন মিস না হয়। খেতে বড্ড ভালবাসতেন।’ গলা কেঁপে আসছিল অভিনেত্রীর।

বলেছিলেন, ‘আমার সঙ্গে ওঁর প্রথম কাজ সবাই জানেন ঘরে-বাইরে। মানিকদার পরিচালনা। আমি তো নতুন। সঙ্গে ভিক্টর, সৌমিত্র। আমি ওঁ‌দের কাজ, আত্মবিশ্বাস, ভঙ্গিমা হাঁ করে দেখতাম। যতদূর মনে পড়ে, বিমলা দরজার বাইরে পা রেখে দেখছে সন্দীপকে। সেটাই শ‍্যুট করা প্রথম দৃশ‍্য‍। তারপর প্রতিটা শট আরও-আরও সফল হয়েছে সৌমিত্রর কোঅপারেশনে।’ স্মৃতি যেন ছবির মতো ভাসছিল সত‍্যজিতের নায়িকার চোখে।


‘কিন্তু জানো, আমার কোনও অসুবিধা হয়নি। ৭-৮ বার টেক দিতে হয়েছিল। বারবার সৌমিত্রর শালে আমার হাত চাপা পড়ে যাচ্ছিল। কিন্তু ওই দৃশ‍্যে শাঁখা পলা দেখানোটা খুব দরকার ছিল, অর্থাৎ এয়ো-স্ত্রী র চিহ্ন। সৌমিত্রবাবু এত সহজ করে দিলেন বিষয়টি, নবাগতা আমি কত সহজেই করে ফেললাম বিষয়টি। এখনও মনে পড়ে।’ স্মৃতিতে ডুবে গেলেন তিনি।

‘আমার শরীরটা এখন মাঝেমধ্যে খারাপ হয়‌ হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। কিন্তু সৌমিত্রবাবু সেই ক্ষিদ্দা স্টাইলে বলতেন, হারলে হবে না স্বাতীলেখা। মনটা শক্ত রাখতে হবে। কাজ করতে হবে। সৌমিত্রবাবুই আসল ক্ষিদ্দা,’ স্মৃতিচারণায় বলেছিলেন নায়িকা। সত্যিই অসুখের সঙ্গে বীরাঙ্গনার মতোই লড়েছিলেন। কিন্তু মৃত্যু তো অনিবার্য ! সেখানে হার-জিত হয় না। 

আজ, বুধবার হাসপাতালেই প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিগত ২৫ দিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ দুপুরে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা। হাসপাতাল সূত্রে খবর, এদিন কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget