এক্সপ্লোর

Dilip Kumar Death: "ভারতীয় সংস্কৃতি জগতের ক্ষতি", দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আজ সকাল ৭.৩০টায় মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে।

নয়াদিল্লি: কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর । এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, "সিনেমার কিংবদন্তি হিসেবে দিলীপ কুমারকে সবাই মনে রাখবে। অসাধারণ অভিনয় প্রতিভা। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে  মোহিত করেছে তাঁর অভিনয়। তাঁর মৃত্যু ভারতীয় সংস্কৃতি জগতের ক্ষতি।"  

দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ভারতীয় সিনেমার প্রবাদপুরুষের প্রয়াণে আমি নির্বাক। দিলীপ কুমারজী চলে যাওয়ায় গভীর শোকাহত। প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমায় তাঁর অভিনয় শৈলী বেঁচে থাকবে। সায়রা বানু, পরিবারের অন্যান্য সদস্য এবং তাঁর অসংখ্য অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।"

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ট্যুইটারে তিনি লিখেছেন, "দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গঙ্গা যমুনার মতো ছবিতে তাঁর অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।" 

ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান আগামী কয়েক প্রজন্মের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।

মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়।  বয়স হয়েছিল ৯৮ বছর। অসুস্থতার কারণে গত এক বছর ধরে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়।  শ্বাসকষ্টের কারণে শেষবার ভর্তি হয়েছিলেন গত বুধবার। রেখে গেলেন স্ত্রী সায়রা বানুকে।  তাঁর মৃত্যুতে শোকের ছায়া  সব মহলে।

১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার-ভাটা’। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি। সাফল্য দিলীপের ঝুলিতে আসে ১৯৪৭ সালে মুক্তি পাওয়া জুগনু ছবিতে। বলিউডে নয়া ‘আন্দাজ’ নিয়ে এসেছিলেন দিলীপ কুমার। অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেয়। জোগান, দীদার , দাগ , দেবদাস থেকে মধুমতির মতো ছবি দিলীপকে এনে দেয় বলিউডের ট্র্যাজেডি কিং-এর তকমা।কোহিনূর এবং রাম অউর শ্যাম-এর মতো কমেডি সিনেমাতেও অভিনয় করেছেন দিলীপ। 

১৯৬০ সালে মুক্তি পেয়েছিল মোগল-এ-আজম। দিলীপ-মধুবালার অফস্ক্রিন-অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তরানা ছবি থেকে শুরু হয়েছিল দিলীপ কুমার-মধুবালার সম্পর্ক। এই সম্পর্কে ভাঙন ধরেছিল নয়া দউর সিনেমার সময়। মেয়েকে আউটডোর শ্যুটিংয়ে যেতে দেননি মধুবালার বাবা আতাউল্লা খান। নায়িকা বদলে দেন বি আর চোপড়া। মধুবালার বদলে ছবিতে দিলীপের নায়িকা হন বৈজয়ন্তীমালা। ক্ষুব্ধ আতাউল্লা বিষয়টিকে আদালতে নিয়ে যান। আদালতে চোপড়ার পক্ষ নেন দিলীপ। এর পরই দিলীপ-মধুবালার সম্পর্কে ভাঙন ধরে। এই ভাঙনের পর দীর্ঘদিন অবিবাহিত ছিলেন দিলীপ কুমার। ৪৪ বছর বয়সে ২২ বছরের সায়রা বানুকে বিয়ে করেন তিনি। সোশ্যালাইট আসমা সাহিবাকে বিয়ে করেন ১৯৮১ সালে। তবে দুই বছরের মধ্যেই তা ভেঙে যায়। ফের সায়রার সঙ্গে থাকতে শুরু করেন দিলীপ।

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget