এক্সপ্লোর

Cyclone Jawad: 'জওয়াদ' শব্দের মানে কী? কীভাবেই বা এই নাম এসেছে?

জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন।

কলকাতা: ইতিমধ্যেই নানা জায়গায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'জওয়াদ' (Jawad)। যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্যরা জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন - Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল । Bangla News

যে ঘূর্ণিঝড়কে নিয়ে চারিদিকে এত চিন্তায় রয়েছেন প্রশাসনের কর্তারা থেকে সাধারণ মানুষ, সেই 'জওয়াদ' শব্দের মানে কী (Jawad Name Meaning)? কীভাবেই বা এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে? জানা যাচ্ছে, সৌদি আরব থেকে এই ঝড়ের নামকরণ করা হয়েছে 'জওয়াদ'। আরবী শব্দ 'জওয়াদ'-র মানে 'উদার'। জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার অর্থ, এই ঝড় অন্যান্য ঝড়ের তুলনায় ততটাও ভয়ঙ্কর নয়। 'জওয়াদ' শব্দের মানে বাংলায় 'দয়ালু' বা 'উদার' হিসেবেও জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, জওয়াদের (Jawad) জেরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল। কাল আকাশপথের পরিবর্তে ট্রেনে মালদা (Malda) যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জে (Raiganj) দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক। বুধবার প্রথমে মালদা, পরে বহরমপুরে প্রশাসনিক বৈঠক। কাল তিনদিনের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন - Cyclone Jawad: দুর্যোগের আশঙ্কায় বন্ধ করা হল হলদিয়া ফেরি সার্ভিস | Bangla News

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget